News Flash

  • Home
  • Uncategorized
  • উড়াল পুলের উদ্বোধন সহসা হচ্ছে না
Image

উড়াল পুলের উদ্বোধন সহসা হচ্ছে না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট৷৷ রাজ্যের প্রথম উড়াল পুল সহসা রাজ্যবাসীর উদ্দেশ্যে উন্মুক্ত হচ্ছে না৷ সম্প্রতি প্রশাসন সূত্রে জানা গিয়েছিলো, সেপ্ঢেম্বরে উড়াল পুলের উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার৷ কিন্তু, গুণমান এবং সুরক্ষার প্রশ্ণে পিছিয়ে গেছে উড়াল পুলের উদ্বোধন৷ পুর্ত দফতরের মুখ্যবাস্তুকার দীপক চন্দ্র দাসের কথায়, উড়াল পুুলের গুণমান এবং সুরক্ষা একশো শতাংশ নিশ্চিত হওয়ার পরই উদ্বোধনের দিনক্ষণ চুড়ান্ত করা হবে৷ তাই, সেপ্ঢেম্বরে উড়াল পুলের উদ্বোধনের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তিনি৷

মঙ্গলবার উড়াল পুল সম্পর্কে শ্রী দাসের বক্তব্য, নির্মান কাজ সমাপ্ত হয়েছে৷ কিন্তু, গুণমান পরীক্ষা করা হয়নি এখনও৷ পাশাপাশি সুরক্ষার বিষয়টিও খতিয়ে দেখা হয়নি৷ পূর্ত দফতরের এই বিশেষজ্ঞ বাস্তুকাররা উড়াল পুল নির্মান কাজের গুণমান এবং সুরক্ষা ব্যবস্থা পরীক্ষা নিরীক্ষা করেছেন৷ কিন্তু, উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞদের মাধ্যমে যাঁচাই করার পরই উড়াল পুল রাজ্যবাসীর জন্য উন্মুক্ত করা হবে৷ তাঁর কথায়, মানুষের নিরাপত্তার প্রশ্ণে বিশেষ সতর্কতা অবলম্ব করা হচ্ছে৷ দিল্লি আইআইটি এবং সেন্ট্রাল রোড রিসার্স ইনস্টিটিউটকে এই উড়াল পুলের গুণমান এবং সুরক্ষা যাঁচাই করার জন্য বলা হয়েছিল৷ দুমাস অতিক্রান্ত হলেও তাদের তরফে কোনও সাড়া মিলেনি৷ তাই বেসরকারী এজেন্সি খঁুজা হচ্ছে যারা এই উড়াল পুলের নির্মান কাজের গুণমান এবং সুরক্ষার বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে দেখবে৷ কোনও ত্রুটি ধরা পড়লে তা আদৌ সারাই করা যাবে কিনা বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই পদক্ষেপ নেওয়া হবে৷

সম্প্রতি উড়াল পুলের নির্মান কাজ নিয়ে নানা প্রশ্ণ উঠেছে৷ গুণমানের দিক দিয়ে ঘাঁটতি রয়েছে বলেও অভিযোগ উঠেছে৷ এমনকি উড়াল পুলের কিছু অংশ অত্যন্ত ঝঁুকিপূর্ণ এমনও দাবী করা হয়েছে৷ ফলে, উড়াল পুলের নির্মান কাজের গুণমান এবং সুরক্ষার বিষয়টি ১০০ শতাংশ নিশ্চিত হতে চাইছে রাজ্য সরকার৷ জননিরাপত্তা যেখানে জড়িত সেখানে কোনও ঝঁুকি নিতে চাইছে না সরকার৷ তাই, কবে নাগাদ উড়াল পুলের উদ্বোধন হবে তা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top