News Flash

  • Home
  • Uncategorized
  • সীমান্তে অশান্তি অব্যাহত, তাঙ্গধার সেক্টরে পাক হামলায় জখম সেনা জওয়ান
Image

সীমান্তে অশান্তি অব্যাহত, তাঙ্গধার সেক্টরে পাক হামলায় জখম সেনা জওয়ান

শ্রীনগর, ২১ আগস্ট (হি.স.): ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে অশান্তি অব্যাহত| জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার উরি সেক্টরের পর এবার কুপওয়ারা জেলার তাঙ্গধার সেক্টর| নিয়ন্ত্রণ রেখা বরাবর (এলওসি) গুলি বর্ষণ করে পুনরায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানি সেনাবাহিনী| জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার তাঙ্গধার সেক্টরে পাক হামলায় গুরুতর জখম হলেন ভারতীয় সেনাবাহিনীর একজন জওয়ান| আহত সেনা জওয়ানের নাম হল, কৌশল সিং| আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে|
সেনাবাহিনীর ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, মঙ্গলবার সকালে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার তাঙ্গধার সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর (এলওসি) অবস্থিত ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে স্নাইপার বন্দুক থেকে গুলি চালায় পাকিস্তানি সেনাবাহিনী| পাক হামলায় গুরুতর জখম হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ান কৌশল সিং| তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে| শেষ পাওয়া খবর অনুযায়ী, ভারত-পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে গুলির লড়াই চলছে| উল্লেখ্য, সোমবারই জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার উরি সেক্টরে, কামালকোটে এলাকায় নিয়ন্ত্রণ রেখা বরাবর (এলওসি) মর্টার হামলা চালায় পাক সেনাবাহিনী| ওই ঘটনায় হতাহতের কোনও খবর নেই|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top