News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ির দেওয়াল, মা ও দুই শিশুর মৃত্যু
Image

মধ্যপ্রদেশে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ির দেওয়াল, মা ও দুই শিশুর মৃত্যু

ভোপাল, ২১ আগস্ট (হি.স.): অবিরাম বর্ষণের জেরে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ির দেওয়াল| ইট-কংক্রিট সহ ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে মৃত্যু হয়েছে মা ও দুই শিশুর| ভোপালের কমলা পার্ক এলাকার (ধোবিঘাট এলাকা) ঘটনা| পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সোমবার গভীর রাতে কমলা পার্ক এলাকায় অবস্থিত একটি বাড়ির দেওয়াল আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে| সেই সময় বাড়ির ভিতর ছিলেন মা-বাবা ও দুই শিশু| বাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে মা ও দুই শিশুর| অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় গৃহকর্তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে|
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, প্রবল বর্ষণের জেরে সোমবার গভীর রাতে ভোপালের কমলা পার্ক এলাকায় অবস্থিত একটি বাড়ির দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে| সেই সময় বাড়ির ভিতরে ঘুমিয়েছিলেন গৃহকর্তা, তাঁর স্ত্রী ও দুই সন্তান| ধ্বংস্তূপের তলায় চাপা পড়ে মৃত্যু হয়েছে গৃহকর্তার স্ত্রী ও দুই সন্তানের| মৃতদের নাম হল, শুমাইলা (মা) ও দুই সন্তান তঞ্জীম এবং আরিবা| মর্মান্তিক এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ভোপালের কালেক্টর সুদাম খাড়ে| পাশাপাশি প্রশাসনের তরফে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top