News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতের ঝুলিতে তৃতীয় স্বর্ণ পদক, ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতলেন সৌরভ চৌধুরী
Image

ভারতের ঝুলিতে তৃতীয় স্বর্ণ পদক, ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতলেন সৌরভ চৌধুরী

জাকার্তা, ২০ আগস্ট (হি.স.): এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে এল তৃতীয় সোনা| ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতলেন উত্তর প্রদেশের মেরঠের বাসিন্দা ১৬ বছর বয়সি সৌরভ চৌধুরী| ওই একই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন ওডিশার অভিষেক বর্মা| জাপানের তোমোইউকি মাতসুদাকে হারিয়ে সোনা জিতেছেন সৌরভ| ২৪০.৭ মিটারে শেষ করেন ১৬ বছর বয়সি সৌরভ| অন্যদিকে, ২১৯.৩ মিটার শ্যুট করে ব্রোঞ্জ জিতেছেন অভিষেক বর্মা| ২৩৯.৭ মিটার শ্যুট করে রুপো জেতেন তোমোইউকি মাসতুদা|
মাত্র ১৬ বছর বয়সে এত বড় সাফল্যের জন্য সৌরভকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন রাঠৌরি| সৌরভ ও অভিষেককে অভিনন্দন জানিয়েছেন অভিনব বিন্দ্রাও| উত্তর প্রদেশের মেরঠরে বাসিন্দা সৌরভকে ৫০ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top