News Flash

  • Home
  • Uncategorized
  • তিন মেয়ে ও স্ত্রী খুন করে আত্মঘাতী ব্যক্তি, রোমহর্ষক ঘটনা এলাহাবাদে
Image

তিন মেয়ে ও স্ত্রী খুন করে আত্মঘাতী ব্যক্তি, রোমহর্ষক ঘটনা এলাহাবাদে

এলাহাবাদ, ২১ আগস্ট (হি.স.): দিল্লির বুরারি, ঝাড়খণ্ডের রাঁচির গণআত্মহত্যার ঘটনার স্মৃতি এখনও তরতাজা| এরই মধ্যে আরও একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এল| এবার তা ঘটেছে উত্তর প্রদেশের এলাহাবাদে| সোমবার রাতে এলাহাবাদের ধুমানগঞ্জ এলাকায় অবস্থিত একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে স্বামী-স্ত্রী ও তিন মেয়ের মৃতদেহ| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, তিন মেয়ে ও স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি|
এলাহাবাদের এসএসপি নীতিন তিওয়ারি জানিয়েছেন, ‘সোমবার রাতে ধুমানগঞ্জ এলাকায় অবস্থিত একটি বাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছে একই পরিবারের পাঁচজন সদস্যের মৃতদেহ| সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে গৃহকর্তার দেহ| স্ত্রীর দেহ পাওয়া যায় ফ্রিজের ভিতর থেকে| তিন মেয়ের দেহ উদ্ধার হয় সুটকেশ, আলমারি ও ঘরের মেঝে থেকে|’ এসএসপি নীতিন তিওয়ারি আরও জানিয়েছেন, ‘প্রাথমিক তদন্তের পর মনে হচ্ছে, স্ত্রী ও তিন মেয়েকে খুন করার পর আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি| ঘটনার তদন্ত শুরু হয়েছে|’
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, ওই ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি| তাই কি কারণে এমন চরম সিদ্ধান্ত নিলেন ওই ব্যক্তি, সে বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়| প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পেরেছেন, পারিবারিক অশান্তির কারণেই সম্ভবত এই ঘটনা| প্রতিবেশীরা ছাড়াও পুলিশের তরফে মৃতদের পরিবারের অন্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে| উল্লেখ্য, দিল্লির বুরারির একই ঘর থেকে মিলেছিল ১১টি মৃতদেহ| একইরকমভাবে জুলাই মাসের ১৪ তারিখ ঝাড়খণ্ডের হাজারিবাদে মুঙ্গা বাগিচা এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হয় দুই পুরুষ, দুই মহিলা ও দুই শিশুর দেহ| বুরারি ও হাজারিবাদ গণআত্মহত্যার ঘটনার স্মৃতি মুছতে না মুছতেই ঝাড়খণ্ডের রাঁচিতে গণআত্মহত্যার ঘটনা প্রকাশ্যে আসে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top