News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চায়েতের উপ-নির্বাচন নিয়ে চিন্তিত সিপিএম
Image

পঞ্চায়েতের উপ-নির্বাচন নিয়ে চিন্তিত সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট ৷৷ রাজ্যের অগণতান্ত্রিক পরিবেশে ত্রিস্তর পঞ্চায়েতে উপ-নির্বাচন অবাধ ও সুষ্ঠভাবে সম্পন্ন হওয়া নিয়ে গভীর চিন্তা ব্যক্ত করেছে সিপিএম৷ দলের রাজ্য সম্পাদক বিজন ধরের কথায়, সন্ত্রাস বন্ধই হচ্ছে না, বরং দিন দিন বেড়ে চলেছে৷ এখনো সিপিএম নেতা, কর্মীদের উপর হামলা হুজ্জুতির ঘটনা ঘটছে৷ শুধু তাই নয়, জোর করে পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিদের পদত্যাগে বাধ্য করার পর উপ-নির্বাচনে সিপিএম প্রার্থীদের আদৌ প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে কিনা, তা নিয়ে বিজনবাবু আশঙ্কা প্রকাশ করেছেন৷ তিনি রাজ্য নির্বাচন দপ্তরের কাছে উপ-নির্বাচন অবাধ ও সুষ্ঠভাবে সম্পন্ন করার দাবি জানিয়েছেন৷

রবিবার সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধরের বক্তব্য, রাজ্যে গণতান্ত্রিক কর্মধারার পরিবেশ নেই৷ সারা রাজ্যেই দলীয় কার্যালয় থেকে শুরু করে নেতা-কর্মীরা ক্রমাগত আক্রান্ত হচ্ছেন৷ নির্বাচনোত্তর সন্ত্রাস এখনো একই কায়দায় চলছে৷ তাঁর কথায়, ধারণা করা হয়েছিল সন্ত্রাসের মাত্রা দিনে দিনে কমবে৷ কিন্তু, তার উল্টোটাই হচ্ছে৷ সন্ত্রাস বন্ধ হওয়ার বদলে বেড়ে চলেছে৷

এবিষয়ে তিনি কিছু তথ্য তুলে ধরে বলেন, সিপাহীজলা, শান্তিরবাজার, জিরানীয়া, জম্পুইজলা, মোহনপুর, কমলপুর এই সব এলাকায় সিপিএম কার্যালয় জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে৷ তাঁর অভিযোগ, গতকাল এবং আজ পার্টির নেতা-কর্মীদের উপর বিজেপি কর্মীরা আক্রমন চালিয়েছে৷ গন্ডাছড়া, কৈলাসহর, বাগমা, বিলোনীয়া, রাজনগর, শান্তিরবাজার এবং ধর্মনগরে দু’দিনে সিপিএম নেতাদের উপর আক্রমণের ঘটনা ঘটেছে৷ ধর্মনগরে দলের অঙ্গ সংগঠনের কার্যালয়ে বলপূর্বক তালা লাগানো হয়েছে৷ এই সমস্ত ঘটনায় বিজন ধর উষ্মা প্রকাশ করে বলেন, বিজেপি’র কেন্দ্রীয় নেতৃত্বের পরিকল্পনাতেই রাজ্যে ঘটনাগুলি সংগঠিত হচ্ছে৷ তাই তিনি ওই ঘটনাগুলির তীব্র নিন্দা জানিয়েছেন৷ সাথে তিনি পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিয়েছেন৷  তাঁর কথায়, যতদিন যাচ্ছে পুলিশ ততই দলদাসে পরিণত হচ্ছে৷

রাজ্যের পরিস্থিতি অস্থির দাবি করে সিপিএম রাজ্য সম্পাদক ত্রিস্তর পঞ্চায়েতে উপনির্বাচন অবাধ এবং সুষ্ঠভাবে আদৌ সম্পন্ন হবে কিনা তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন৷ বিজন ধরের কথায়, ত্রিস্তর পঞ্চায়েতে শূণ্য আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে৷ কিন্তু, অধিকাংশ আসনই অস্বাভাবিকভাবে খালি হয়েছে৷ নতুন সরকার গঠন হওয়ার স্বাভাবিক পরিস্থিতিতে কেউই পদত্যাগ দেননি৷ তাঁর বক্তব্য, জেলা পরিষদের ১৮টি শূণ্য আসনে ১৬টি আসনই স্বাভাবিকভাবে খালি হয়নি৷ তেমনি, পঞ্চায়েত সমিতির ১৬১টি শূণ্য আসনে ১৫৫টি আসনে অস্বাভাবিকভাবে খালি হয়েছে৷ একই পরিস্থিতি গ্রাম পঞ্চায়েতেও৷ গ্রাম পঞ্চায়েতে ৩২০৭টি শূণ্য আসনে ৩১৪৮টি আসন অস্বাভাবিকভাবে খালি হয়েছে৷ বিজন ধরের দাবি, এরকম অগণতান্ত্রিক পরিবেশে সুষ্ঠ ও অবাধ নির্বাচন কোনভাবেই সম্ভব নয়৷ তাই, রাজ্য নির্বাচন দপ্তর ত্রিস্তর পঞ্চায়েতে উপনির্বাচন অবাধ ও সুষ্ঠভাবে সম্পন্ন করার সবরকম প্রস্তুতি নিক, দাবি জানান বিজন ধর৷

এদিন তিনি কটাক্ষ করে বলেন, রাজ্যে এখন খাদ্যের অভাবের পাশাপাশি গণতন্ত্রও ধবংস হয়ে যাচ্ছে৷ আগামী দিনে মিছিল করার, এমনকি ভোট দেওয়ারও অধিকার থাকবে না৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top