News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে উচ্চশিক্ষার ক্ষেত্রে সমন্বয় ও পরিকল্পিত উন্নয়নে পর্ষদ পুনগর্ঠিত
Image

রাজ্যে উচ্চশিক্ষার ক্ষেত্রে সমন্বয় ও পরিকল্পিত উন্নয়নে পর্ষদ পুনগর্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট ৷৷ রাজ্যে উচ্চশিক্ষার ক্ষেত্রে সমন্বয় এবং পরিকল্পিত উন্নয়ন ঘটানোর লক্ষ্যে উচ্চশিক্ষার যে রাজ্য পর্ষদ রয়েছে তা পুনগর্ঠন করা হয়েছে৷ রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী পুনগর্ঠিত এই পর্ষদের চেয়ারম্যান হয়েছেন৷ ভাইস চেয়ারম্যান হিসাবে রয়েছেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক অরুণোদয় সাহা৷ সদস্যরা হলেন এম বি বি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব, তথ্য ও সংসৃকতি দপ্তরের অধিকর্তা, শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা, দক্ষতা উন্নয়ন দপ্তরের অধিকর্তা, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের অধিকর্তা, মহিলা কলেজের অধ্যক্ষ মণিদীপা দেববর্মা, বি বি এম সি’র অধ্যক্ষ ড সঞ্জয় রায়, ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যক্ষ ড এ কে দাস চৌধুরী, রামঠাকুর কলেজের এসোসিয়েট প্রফেসর ড রতন দেব, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড ধনঞ্জয় গণ চৌধুরী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড গীতা দেবনাথ, অবসরপ্রাপ্ত এসোসিয়েট প্রফেসর ড জওহরলাল সাহা এবং এমবিবি কলেজের এসোসিয়েট প্রফেসর ড ডি সি হোতা৷ পর্ষদের সদস্য-সচিব হয়েছেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা৷

উচ্চশিক্ষার ক্ষেত্রে সমন্বয় এবং পরিকল্পিত উন্নয়ন ঘটানোর লক্ষ্যে এই পর্ষদ কাজ করবে৷ এই পর্ষদ স্বাধীন এবং স্বশাসিত সংস্থা হিসাবে কাজ করবে এবং উচ্চশিক্ষা দপ্তর, রাজ্য সরকার ও ইউজিসি’র অধীনে থাকা ন্যাশন্যাল ইমপ্লিয়েন্টিং এজেন্সি, বিশ্ববিদ্যালয় এবং কলেজ প্রতিষ্ঠানগুলি মধ্যে সম্পর্ক রক্ষা করে কাজ করবে৷ উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top