News Flash

  • Home
  • Uncategorized
  • ৮.২ তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল ফিজি
Image

৮.২ তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল ফিজি

সুভা, ১৯ আগস্ট (হি.স.): ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ফিজির নডোই দ্বীপ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৮.২। রবিবার স্থানীয় সময় রাত ১২টা ১৯ মিনিট নাগাদ ভূমিকম্পটি হয়। প্রথমে বলা হয়েছিল কম্পনের মাত্রা ৭.৯। কিন্তু পরে আমেরিকার জিওল্যাজিক্যাল সার্ভের তরফ থেকে বলা হয়েছে কম্পনের মাত্রা ৮.২। ভূমিকম্পের এপিসেন্টার নডোই দ্বীপের উত্তরপূর্বের ২৮১ কিলোমিটার দূরে অবস্থিত। এই ভূমিকম্পের গভীরতা ছিল ৫৬০ কিলোমিটার।
আমেরিকার পেসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার থেকে বলা হয়েছে সুনামি হওয়ার কোনও আশঙ্কা নেই। কম্পনের গভীরতার কারণেই এই আশঙ্কা নেই বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত হতাহতের এবং ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। প্রশান্ত মহাসাগরের উপর অবস্থিত হচ্ছে ফিজি দ্বীপপুঞ্জ। এই অঞ্চলটি ভূমিকম্প ও অগ্নুৎপাত প্রবণ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top