News Flash

  • Home
  • Uncategorized
  • হাওড়ার উৎসে বাঁধ নির্মাণ না করার দাবীতে ধর্ণা স্থানীয়দের
Image

হাওড়ার উৎসে বাঁধ নির্মাণ না করার দাবীতে ধর্ণা স্থানীয়দের

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৮ আগস্ট ৷৷ সাইদ্রার হাওড়া নদীর উৎস মুখে প্রস্তাবিত বাঁধ নির্মাণ বাতিলের দাবীতে আজ বড়মুড়া পাহাড়ের খামতিং বাড়ী এলাকায় একদিবসীয় ধর্ণায় বসে ত্রিপরা ল্যান্ড স্টেট পার্টির নেতা কর্মিরা৷ এদিনের ধনায় উপস্থিত ছিলেন সংঘটনের রাজ্য কমিটির সভাপতি চিত্তরঞ্জন দেববর্মা, সহ সভাপতি রাংচাক কৌঠাং দেববর্মা, রাজ্য সাধারণ সম্পাদক গুরুপদ দেববর্মা৷

জানা যায়, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তেলিয়ামুড়া খামতিং বাড়ী এলাকার বড়মুড়া পাহাড়ে ডম্বুর জল প্রপাতের মত একটি প্রজেক্ট হাতে নেয় রাজ্য সরকার৷ তাতে বাধা হয় এলাকার হাজার হাজার উপজাতি পরিবার৷ তাদের দাবী ঐ এলাকার এই জলাশয় তৈরী হলে এলাকার কয়েক হাজার পরিবারের অন্ন সংস্থান সহ গৃহহীন হবে৷ এছাড়া যারা ঐসকল এলাকা থেকে বনজ সব্জি সংগ্রহ করে তাতে তাদের সংসার চালানো মুশকিল হয়ে যাবে৷ সেই কারনেই ত্রিপরা ল্যান্ড স্টেট পার্টি যেখানে যাতে করে সেই প্রজেক্ট চালু না হয় তার জন্য একদিনের ধর্নায় বসে বড়মুড়া পাহাড়ের খামতিং বাড়ী এলাকায়৷ তাদের মতে তাতে যদি সরকারের টনক না নড়ে তাহলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে যাবে৷ এমনকি জাতীয় সড়ক ও বন্ধ করে দেবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top