নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগষ্ট৷৷ সেলুনে এক যুবকের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ ঘটনাটি ঘটেছে শনিবার সকালে লোটাস ক্লাব সংলগ্ণ এলাকায়৷ জানা গিয়েছে, লোটাস ক্লাব সংলগ্ণ এলাকায় নিতাই শিলের একটি সেলুন আছে৷ গত ১৫-২০ দিন ধরে এই সেলুনে কাজ করছিল সিধাই মোহনপুরের আমগাছিয়া এলাকার বাসিন্দা স্বপন পাল৷ প্রতিদিনের মতো শনিবার সকালে সেলুনের মালিক তাঁর দোকান খুলতে যান৷ দোকান খুলে তিনি দেখেন ভেতরে স্বপনের মৃতদেহ ফাঁসিতে ঝুলছে৷ সঙ্গে সঙ্গে তিনি খবর দেন মহারাজগঞ্জ বাজার পুলিশ ফাঁড়িতে৷ পুলিশ ঘটনাস্থলে পেণৌছে প্রাথমিক তদন্ত শুরু করে৷ প্রাথমিক তদন্ত শেষে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়৷ পুলিশ মৃত্যুর কারণ অনুসন্ধানে তথ্য অনুসন্ধান শুরু করে দিয়েছে৷

সেলুনে যুবকের মৃতদেহ
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















