News Flash

  • Home
  • Uncategorized
  • লন্ডনে আটক দাউদ ঘনিষ্ঠ জাবির মোতি
Image

লন্ডনে আটক দাউদ ঘনিষ্ঠ জাবির মোতি

লন্ডন, ১৯ আগস্ট (হি.স.) : লন্ডনের একটি হোটেল থেকে আটক করা হল দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী জাবির মোতিকে। কুখ্যাত সন্ত্রাসবাদী দাউদ ইব্রাহিমের আর্থিক দিকটি দেখভাল করত জাবির। আদতে পাকিস্তানের নাগরিক হলেও দশ বছরের ভিসা নিয়ে ইংল্যান্ডে থাকত সে। একটি মামলার তদন্তের সূত্র ধরে জাবির মোতির খোঁজ পায় লন্ডন পুলিশ। শনিবার তাকে আটক করা হয়।
পাকিস্তান, মধ্যপ্রাচ্য, ইংল্যাণ্ড, ইউরোপ, আফ্রিকা এবং দক্ষিণ পূর্বের দেশগুলিতে যেখানে দাউদ ইব্রাহিমের ব্যবসায়িক বিনিয়োগ রয়েছে তা দেখভাল করত জাবির। দাউদের স্ত্রী মাহাজাবিন, পুত্র মইন নওয়াজ, মেয়ে মাহরুখ মেহরিন এবং জামাই জুনেদের আর্থিক দিকটি দেখভাল করত সে। এর আগে জাবিরকে গ্রেফতার করার জন্য বহুবার ইংল্যাণ্ডের কাছে আবেদন জানিয়েছিল ভারত। তার বিরুদ্ধে ড্রাগ পাচার, তোলাবাজি ও অপরাধমূলক কাজকর্মের অভিযোগ রয়েছে। মনে করা হচ্ছে জাবিরকে আটক করার ফলে ডি কোম্পানির বিষয়ে অনেক তথ্য বেরিয়ে আসবে। প্রসঙ্গত, মুম্বই বিস্ফোফরণ কাণ্ডে মূল চক্রী হচ্ছে দাউদ ইব্রাহিম।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top