News Flash

  • Home
  • Uncategorized
  • মুঙ্গিয়াকামীতে হুকলাইনে বিদ্যুৎস্পৃষ্টে নিহত যুবক
Image

মুঙ্গিয়াকামীতে হুকলাইনে বিদ্যুৎস্পৃষ্টে নিহত যুবক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৮ আগষ্ট৷৷ বিদ্যুতের ছোঁবলে প্রাণ হারালেন এক ব্যক্তি৷ নিহতের নাম দামন দেববর্মা৷ বয়স সাত্রিশ৷ শনিবার সন্ধ্যায় তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে খোয়াই জেলার মুঙ্গিয়াকামীতে৷ ঘটনার বিবরণে জানা গিয়েছে, মুঙ্গিয়াকামীর বাসিন্দা দামন দেববর্মা সকালে এলাকারই জঙ্গলে গিয়েছিলেন লাকড়ি সংগ্রহ করার জন্য৷ সকাল থেকে বিকাল হয়ে যায়৷ দামন বাড়ি ফিরেনি৷ উৎকন্ঠায় পড়ে যান পরিবারের লোকজন৷ এলাকাবাসীকে নিয়ে পরিবারের লোকজন জঙ্গলে খোঁজ করতে যায়৷ সেখানে গিয়ে দেখতে পায় দামনের মৃতদেহ পড়ে রয়েছে৷ দেখা যায়, হুক লাইনের তারের স্পর্শে দামনের মৃত্যু হয়েছে৷ পরে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ সেখান থেকে পুলিশ নানা তথ্য সংগ্রহ করে মৃতদেহ পরিবারের লোকদের হাতে তুলে দিয়েছে বলে জানা গিয়েছে৷ তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top