News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর চিতাভস্ম নিয়ে হরিদ্ধারে অস্থি কলস যাত্রা বিজেপির
Image

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর চিতাভস্ম নিয়ে হরিদ্ধারে অস্থি কলস যাত্রা বিজেপির

দেহরাদুন, ১৯ আগস্ট (হি.স.): প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর চিতাভস্ম নিয়ে হরিদ্ধারে অস্থি কলস যাত্রা শুরু করল বিজেপি। রবিবার সকালে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর অস্থি নিয়ে দেহরাদুনের জোলি গ্রান্ট বিমানবন্দরে অবতরণ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বিমানবন্দর থেকে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর অস্থি পান্নালাল ভাল্লা মিউনিসিপাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রেম আশ্রম হয়ে হরিদ্বারের হর-কি-পাউরি ঘাটে নিয়ে আনার জন্য অস্থি কলস যাত্রা শুরু করল বিজেপি। এই হর-কি-পাউরি ঘাটেই অস্থি বিসর্জন করা হবে ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ী।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপি সভাপতি অমিত শাহ।
হরিদ্বারের পান্নালাল ভাল্লা মিউনিসিপাল কলেজ থেকে অস্থি কলস যাত্রা শুরু হয়। সেখান থেকে প্রেম আশ্রম হয়ে হর-কি-পাউরি ঘাটে বিসর্জন করা হবে তাঁর অস্থি।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ৯৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। তাঁর প্রয়াণে গোটা দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top