News Flash

  • Home
  • Uncategorized
  • আইজিএমের জরুরী বিভাগে চিকিৎসক নেই, দুর্ভোগ চরমে
Image

আইজিএমের জরুরী বিভাগে চিকিৎসক নেই, দুর্ভোগ চরমে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগষ্ট৷৷ চেষ্টা জারি থাকলেও বাম আমলের অভ্যাস এখনও পরিবর্তন করতে পারেনি বর্তমান সরকার৷ এখনও বাম আমলের মতোই হাসপাতালে চিকিৎসা পরিষেবা চলছে৷ নিজেদের মর্জিমাফিক হাসপাতালে আসছেন ডাক্তারবাবুরা৷ আবার নিজেদের মর্জি মাফিক যাচ্ছেন৷ যদিও স্বাস্থ্যমন্ত্রী বহুবার সরকারী হাসপাতালগুলি পরিদর্শন করেছেন৷ কিন্তু, স্বাস্থ্যমন্ত্রীর পরিবদর্শনের পরও একই দশা বর্তমান আইজিএম হাসপাতালে৷ এরকমই এক চিত্র শনিবার আইজিএম হাসপাতালে দেখা গেছে৷ এদিন রাজধানীর আইজিএম হাসপাতালে এক অংশের চিকিৎসকদের কান্ডজ্ঞানহীন আচরেেণ সমস্ত রোগীর নাকাল হতে হয়েছে৷ জানা গিযেছে, শনিবার সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত হাসপাতালে জরুরী বিভাগ ছিল চিকিৎসকবিহীন৷ রোগীরা জরুরী বিভাগে এসে নাকাল হয়েছেন৷ এর ফলে জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়৷ যদিও এই ব্যাপারে কোনও সদুত্তর দিতে পারেননি হাসপাতালের সুপারিনটেন্ট৷ তবে সুনির্দিষ্ট অভিযোগ গেছে দপ্তরের অধিকর্তার কাছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top