News Flash

  • Home
  • Uncategorized
  • বন্যাপরিস্থিতি দেখতে কেরলের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী
Image

বন্যাপরিস্থিতি দেখতে কেরলের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি ১৭ আগস্ট (হি.স.) : ক্রমাগত বৃষ্টি ও ধসের জেরে কেরালার বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২৪। ক্রমেই অবনতি হচ্ছে পরিস্থিতির। এই অবস্থায় বন্যাপরিস্থিতি দেখতে কেরলের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।

গত ৮ আগস্ট থেকে একটানা বৃষ্টি শুরু হয়েছে করলে । ক্রমাগত বৃষ্টি ও ধসের জেরে কেরালার বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২৪। ক্রমেই অবনতি হচ্ছে পরিস্থিতির। এখনও চলছে বৃষ্টি। এমনটাই জানিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। ফলে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি বাড়ছে ভূমি ধসের ঘটনাও। ধস ও বন্যায় প্রতিদিন একাধিক মানুষের মৃত্যুর খবর আসছে। গতকাল পর্যন্ত ১১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যা বেড়ে দাঁড়িয়েছে ৩২৪ জনে । বৃষ্টির জন্য বিপর্যস্ত সড়ক, রেল ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থা। জলমগ্ন কোচি বিমানবন্দর। বিপর্যয় মোকাবিলা দফতর ও উপকূলরক্ষী বাহিনীর সঙ্গে উদ্ধারকার্যে নেমেছে ভারতীয় নৌ বাহিনী। এই অবস্থায় বন্যাপরিস্থিতি দেখতে কেরলের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সকাল থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী শেষকৃত্য নিয়ে ব্যস্ত ছিলেন নরেন্দ্র মোদী। সন্ধের পর কেরলের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top