News Flash

  • Home
  • Uncategorized
  • নাকা চেকিংয়ের পুলিশের জালে ১০২টি মোবাইল ফোন
Image

নাকা চেকিংয়ের পুলিশের জালে ১০২টি মোবাইল ফোন

জলপাইগুড়ি, ১৫ আগস্ট (হি.স.) : জলপাইগুড়ি টাউন স্টেশনের কাছে নাকা চেকিংয়ের সময় তিনজনের  কাছ থেকে  ১০২টি মোবাইল ফোন উদ্ধার করল জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ ওইতিনজনকে গ্রেফতার করেছে। আগামীকাল  বৃহস্পতিবার তাদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে। মোবাইল ফোনগুলি চোরাই কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধৃতরা মুর্শিদাবাদের বাসিন্দা। তারা হল হাসেম শেখ (৩৬), নুরশেদ শেখ (২৬) ও সুখচাঁদ শেখ(৩২)। নুরশেদ ও হাসেমের বাড়ি মুর্শিদাবাদের শক্তিপুরে। আর সুখচাঁদের বাড়িমুর্শিদাবাদের মাউনপাড়ায়। জলপাইগুড়ি  কোতয়ালি  থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, \”থানার এএসআই বিপ্লব সরকার জলপাইগুড়ি টাউন  স্টেশনের  কাছে  নাকা চেকিংয়ের সময় ওইতিনজনের কাছ থেকে ১০২টি মোবাইল ফোন উদ্ধার করেন। ধৃতরা এতগুলো  মোবাইল  ফোন  কোথা থেকে পেল তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।\”

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top