News Flash

  • Home
  • Uncategorized
  • কেরলের বন্যা পরিস্থিতি খুবই উদ্বেগজনক, মৃতের সংখ্যা বেড়ে ৭৫
Image

কেরলের বন্যা পরিস্থিতি খুবই উদ্বেগজনক, মৃতের সংখ্যা বেড়ে ৭৫

তিরুবনন্তপুরম, ১৬ আগস্ট (হি.স.): কেরলের বন্যা পরিস্থিতি ক্রমশই চিন্তা বাড়াচ্ছে| কেরল সরকারের পাশাপাশি বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকারও| ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি নিয়ে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| কেরল সরকারকে সমস্ত ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী| প্রশাসন সূত্রে খবর, বন্যায় এখনও পর্যন্ত ৭৫ জনের মৃত্যু হয়েছে কেরল জুড়ে| মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা প্রবল| লাগাতার ভারী বৃষ্টির জেরে বৃহস্পতিবারই কোঝিকোড় জেলার ওরকাদাভুতে দেওয়াল ভেঙে মৃত্যু হয়েছে দু’টি শিশুর| গৃহহীন দেড় লক্ষ মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন| বৃহস্পতিবার সকাল থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে দক্ষিণ রেলওয়ের পরিষেবা| বন্ধ করে দেওয়া হয়েছে কোচি মেট্রো পরিষেবাও|
কেরলের বন্যা পরিস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, ‘রাজ্যের বন্যা পরিস্থিতি খুবই খারাপ| বহু গ্রাম বন্যা কবলিত| প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে, প্রত্যেকেই সহযোগিতার আশ্বাস দিয়েছেন| শীঘ্রই আরও হেলিকপ্টার নামানো হবে|’ কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী কে জে আলফন্স জানিয়েছেন, ‘কেরলের ১২টি জেলা বন্যা কবলিত| উদ্ধারকার্য চালাচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী, ভারতীয় বায়ুসেনা, উপকূলরক্ষী বাহিনী এবং এনডিআরএফ| লাগাতার বৃষ্টির জেরে জলস্তর আরও বাড়তে পারে|’ বন্যার ফলে চারদিনের জন্য, ৱুধবার থেকে শনিবার পর্যন্ত বন্ধ থাকছে কোচি বিমানবন্দর| কোচি বিমাবন্দরের রানওয়ে পুরোপুরি জলের তলায়| তাই ওঠানামা করতে পারছে না কোনও বিমান| বেশ কিছু বিমানকে কোঝিকোড় ও তিরুবনন্তপুরম বিমানবন্দরে অবতরণ করানো হচ্ছে| বন্ধ করে দেওয়া হয়েছে কোচি মেট্রো পরিষেবাও| এছাড়াও ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে কন্নুর ও ম্যাঙ্গালোর থেকে কর্ণাটক স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন-এর বাস সার্ভিস আপাতত বন্ধ রাখা হয়েছে| লাগাতার বৃষ্টির কারণে মেদিকেরি-তে বিপদসীমার উপর দিয়ে বইছে কাবেরী নদীর জল| বন্যা বিধ্বস্ত প্রত্যেক ত্রাণ শিবিরে কয়েক হাজার মানুষ আশ্রয় নিয়েছেন| রাজ্যের স্কুলগুলিতে আশ্রয় নিয়েছেন দুর্গতরা| মালামপুঝাড় সেনাবাহিনীর উদ্যোগে উদ্ধার করা সম্ভব হয়েছে শিশু ও বয়স্ক মানুষ সহ অন্ততপক্ষে ১০০ জনকে| আবার মুন্নার-এ বাসের ভিতরে আটকে পড়েছেন অন্ততপক্ষে ৮২ জন পর্যটক, সমস্ত রুট বন্যায় ধসে গিয়েছে অথবা কাদামাটির ধসে আটকে পড়েছে| আপাতত কেরলে স্কুল, কলেজ ও সরকারি দফতর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top