News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত ছত্তিশগড়ের রাজ্যপাল বলরামজি দাস ট্যান্ডন, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Image

প্রয়াত ছত্তিশগড়ের রাজ্যপাল বলরামজি দাস ট্যান্ডন, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

রায়পুর, ১৪ আগস্ট (হি.স.): প্রয়াত হলেন ছত্তিশগড়ের রাজ্যপাল বলরামজি দাস ট্যান্ডন| শারীরিক অসুস্থতাজনিত কারণে মঙ্গলবার সকালে ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছিল ছত্তিশগড়ের রাজ্যপাল বলরামজি দাস ট্যান্ডনকে| হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় জীবনাবসান হয়েছে তাঁর| মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর| রাজ্যপালের সচিব সুরেন্দ্র কুমার জয়সওয়াল জানিয়েছেন, মঙ্গলবার সকালে হঠাত্ই অসুস্থ বোধ করেন রাজ্যপাল বলরামজি দাস ট্যান্ডন| তড়িঘড়ি তাঁকে রায়পুরের ড. বি আর আম্বেদকর মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়| হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃতু্য হয়েছে রাজ্যপাল বলরামজি দাস ট্যান্ডনের|

ছত্তিশগড়ের রাজ্যপাল বলরামজি দাস ট্যান্ডনের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শোকজ্ঞাপন করেছেন ছত্তিশগড়ের রাজ্যপাল রমন সিংও| মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত শোকবার্তায় রাষ্ট্রপতি জানিয়েছেন, ‘ছত্তিশগড়ের রাজ্যপাল বলরামজি দাস ট্যান্ডনের প্রয়াণে দুঃখিত| তাঁর পরিবারের প্রতি সমবেদনা|’ শোকবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ‘ছত্তিশগড়ের রাজ্যপাল, শ্রী বলরামজি দাস ট্যান্ডনের জীবনাবসানে শোকস্তব্ধ| তাঁর পরিবার ও শুভাকাঙ্খীদের প্রতি সমবেদনা|’ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও, ছত্তিশগড়ের রাজ্যপালের প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং| টুইটার মারফত শোকবার্তায় রমন সিং লিখেছেন, ‘রাজ্যপাল শ্রী বলরামজি দাস ট্যান্ডনকে প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি| ওঁনার জীবনাবসান ছত্তিশগড় এবং গোটা দেশের কাছে অপূরণীয় ক্ষতি|’ জনসঙ্ঘের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন বলরামজি দাস ট্যান্ডন| ২০১৪ সালের জুলাই মাসে ছত্তিশগড়ের রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি| দীর্ঘ রাজনৈতিক জীবনে পঞ্জাবের উপ-মুখ্যমন্ত্রীর পদ ছাড়াও আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন বলরামজি দাস ট্যান্ডন| ছ’বারের বিধায়ক বলরামজি দাস ট্যান্ডন জরুরি অবস্থার সময়, ১৯৭৫-১৯৭৭ সাল পর্যন্ত হাজতবাসও করেছেন|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top