News Flash

  • Home
  • Uncategorized
  • ‘হিন্দু পাকিস্তান’ মন্তব্যের জের, ব্যাঙ্কশাল আদালতে হাজিরা দেওয়ার সম্ভাবনা শশীর
Image

‘হিন্দু পাকিস্তান’ মন্তব্যের জের, ব্যাঙ্কশাল আদালতে হাজিরা দেওয়ার সম্ভাবনা শশীর

কলকাতা, ১৪ আগস্ট (হি.স.): ‘হিন্দু পাকিস্তান’ মন্তব্যের জেরে বেজায় অস্বস্তিতে পড়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর| গত জুলাই মাসে বেফাঁস মন্তব্য করে শশী থারুর বলেছিলেন, লোকসভা ভোটে বিজেপি জিতলে এ দেশ ‘হিন্দু পাকিস্তান’-এ পরিণত হবে| শশীর এই মন্তব্যের জেরে বিতর্কের সূত্রপাত হয়| ‘হিন্দু পাকিস্তান’ মন্তব্যের জেরে গত ১৪ জুলাই শশী থারুরকে সমন পাঠিয়েছিল কলকাতার ব্যাঙ্কশাল আদালত| ১৪ আগস্ট, মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে হাজিরা দেওয়ার কথা রয়েছে কংগ্রেস সাংসদ শশী থারুরের|

গত জুলাই মাসে কংগ্রেস সাংসদ শশী থারুর বলেছিলেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি জিতলে সংবিধান বদলে দেবে| সংখ্যালঘুদের অধিকার থাকবে না| তৈরি হবে ‘হিন্দু পাকিস্তান’| শশী থারুরের এহেন ‘হিন্দু পাকিস্তান’ মন্তব্য ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে, এমনকি সংবিধানকেও অসম্মানিত করেছে| বিতর্কিত ‘হিন্দু পাকিস্তান’ মন্তব্যের প্রেক্ষিতে কংগ্রেস সাংসদ শশী থারুরের বিরুদ্ধে মামলা করেন বিশিষ্ট আইনজীবী সুমীত চৌধুরী| ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এ/২৯৫ এ এবং দ্য প্রিভেনশন অফ ইন্সাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্ট (১৯৭১)-এর ২ নম্বর ধারায় শশীর বিরুদ্ধে মামলা করা হয়| আইনজীবী সুমীত চৌধুরীর মামলার প্রেক্ষিতে কংগ্রেস সাংসদ শশী থারুরকে সমন পাঠায় কলকাতার ব্যাঙ্কশাল আদালত| ১৪ আগস্ট, মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে হাজিরা দেওয়ার কথা রয়েছে কংগ্রেস সাংসদ শশী থারুরের|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top