News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভা নির্বাচনের সঙ্গে দেশের ১১ রাজ্যের নির্বাচনের গুজব ওড়াল বিজেপি
Image

লোকসভা নির্বাচনের সঙ্গে দেশের ১১ রাজ্যের নির্বাচনের গুজব ওড়াল বিজেপি

নয়াদিল্লি, ১৪ আগস্ট (হি.স.) : লোকসভা নির্বাচনের সঙ্গে দেশের ১১ রাজ্যের নির্বাচনের গুজব ওড়াল বিজেপি। মঙ্গলবার সংবাদ মাধ্যমে প্রচার হয়, বিজেপি চাইছে ২০১৯ এর লোকসভা নির্বাচনের সঙ্গে ১১ রাজ্যেও বিধানসভা নির্বাচন করিয়ে নিতে। খোদ অমিত শাহ নাকি এ ব্যাপারে ‘ল কমিশনের কাছে সওয়াল করেছেন। ওই খবরে দেশজুড়ে হইচই পড়ে ‌যায়।

এবার এই বিষয়ে মুখ খুলল বিজেপি। বিজেপির পক্ষে দলের মুখপাত্র সম্বিত পাত্র জানিয়ে দেন, একসঙ্গে ১১ রাজ্যে নির্বাচনের কথা বলেনি বিজেপি। ‘ল কমিশেনে দেওয়া অমিত শাহর চিঠি দেখিয়ে সম্বিত বলেন, ‘অমিত শাহ এই চিঠি দিয়েছেন ‘ল কমিশনে। এই চিঠিতে কোথায় লেখা নেই ‌যে বিজেপি একসঙ্গে ১১ রাজ্যে নির্বাচন করার পক্ষে সওয়াল করছে। তবে এক রাষ্ট্র, এক নির্বাচনের পক্ষে বিজেপি। একথাই চিঠিতে লেখা হয়েছে।’ প্রসঙ্গত সোমবার বিজেপি ও কংগ্রেসের প্রতিনিধি দল ‘ল কমিশনের সঙ্গে সাক্ষাত করে। সেখানে অমিত শাহের একটি চিঠি দেয় বিজেপি। তার পরেই ওই বিতর্ক।

সম্বিত পাত্র এদিন আরও বলেন, ‘এক দেশ, এক নির্বাচন একটি আইডিয়া মাত্র। এটি ১৯৮৩ সালেও এনিয়ে কথা উঠেছে, ১৯৯৯ সালেও একথা উঠেছে। ১৯৫২ থেকে ১৯৬৭ সাল প‌র্যন্ত দেশে একটাই নির্বাচন হতো। এনিয়ে নীতি আয়োগ থেকে নির্বাচন কমিশন তাদের মতামত জানিয়েছে। বিষয়টি নিয়ে বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও তাঁদের মতামত জানিয়েছেন। বিজেপির বক্তব্য হল বিষয়টি নিয়ে সহমত হওয়া প্রয়োজন।’

উল্লেখ্য, আগামী বছরের মাঝামাঝি বিধানসভা নির্বাচন রয়েছে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায়। পাশাপাশি মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিসগঢ. ও মিজোরামে নির্বাচন করাতে হবে আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে। এছাড়াও হরিয়ানা, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডেও নির্বাচন রয়েছে পরের বছর নভেম্বর-ডিসেম্বর মাসে। অমিত শাহ তাঁর চিঠিতে লিখেছেন, আগামী বছর একাধিক নির্বাচন রয়েছে। ফলে একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন করানোর ব্যঘাত ঘটবে। তবে একসঙ্গে নির্বাচন করালে দেশের গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী হবে।

এদিকে, এক বিবৃতিতে বিজেপির এক বরিষ্ঠ নেতা নাকি বলেন, দল লোকসভা নির্বাচনের সঙ্গে ১১ রাজ্যে নির্বাচন করার ব্যাপারে একটি চিন্তাভাবনা করছে। তবে ল কমিশনের চেয়ারম্যান সাফ জানিয়ে দিয়েছেন, একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন সম্ভব তবে তার জন্য উপ‌যুক্ত আইনি রক্ষাকবজ চাই। অন্যদিকে, মুখ্য নির্বাচন কমিশনার ও পি রাওয়াত বলেন, দেশের লোকসভার সঙ্গে ১১ রাজ্যে বিধানসভা নির্বাচন করতে গেলে ‌যে সংখ্যক ভিভি প্যাড লাগবে তা কমিশনের হাতে নেই।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top