News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে রাজনৈতিক হিংসার শিকার হওয়া প্রতিনিধি দলের সাথে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ
Image

রাজ্যে রাজনৈতিক হিংসার শিকার হওয়া প্রতিনিধি দলের সাথে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট ৷৷ রাজ্যের যে সকল পরিবার রাজনৈতিক হিংসার শিকার হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির এক প্রতিনিধি দল আজ সচিবালয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে সাক্ষাৎ করেন৷ মুখ্যমন্ত্রী শ্রীদেব প্রায় এক ঘন্টা যাবত ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জীবনযন্ত্রণা ও ক্ষয়ক্ষতি সম্পর্কে অবহিত হন৷ তিনি বলেন, এই ক্ষয়ক্ষতির মূল্যায়ন আগে যথাযথভাবে হয়নি৷ রাজ্য সরকার খুব শীঘ্রই এই ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত করবে এবং যে সকল দুসৃকতি রাজ্যের শান্তি শৃঙ্খলা বিঘ্ন করার বিষয়ে জড়িত ছিল তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে৷ মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলির দুঃখ-যন্ত্রণা ও অভাব-অভিযোগ সম্পর্কে সমবেদনা প্রকাশ করেন৷ আলোচনায় উপস্থিত ক্ষতিগ্রস্ত পরিবারগুলি মুখ্যমন্ত্রীর এই সহমত পোষণে কৃতজ্ঞতা প্রকাশ করেন৷ তারা আশাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অপরাধীরা আইনানুগ শাস্তি পাবে

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top