News Flash

  • Home
  • Uncategorized
  • রাফাল চুক্তি নিয়ে কেন্দ্রের নিন্দায় মুখর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী
Image

রাফাল চুক্তি নিয়ে কেন্দ্রের নিন্দায় মুখর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী

বিডর, ১৩ আগস্ট (হি.স.): রাফাল চুক্তি নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এই চুক্তি নিয়ে প্রধানমন্ত্রীকে মুখোমুখি বিতর্কসভায় বসার জন্য আহ্বান করলেন তিনি।

সোমবার কর্ণাটকের বিডরে দলীয় এক সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে রাহুল গান্ধী বলেন, কেন আপনি আমার থেকে পালিয়ে বেড়াচ্ছেন। অনিল আম্বানীকে সাহায্য করার জন্য বড়ধরণের দুর্নীতিতে ভরা এই চুক্তিটি(রাফাল) আপনি করেন। এই অপরাধের অংশীদার আপনি। জনগণের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। বিমানচুক্তির বিষয়ে সত্যিটা বলুন। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখোমুখি বিতর্কসভায় বসতেও তিনি রাজি বলে এদিনের অনুষ্ঠানে বলেন রাহুল গান্ধী।

সদ্যসমাপ্ত সংসদের বাদল অধিবেশনে বিষয়টি উত্থাপন করেন রাহুল গান্ধী। এই প্রসঙ্গে এদিন কংগ্রেস সভাপতি বলেন, বিষয়টি আমি সংসদে তুলে ধরি। কিন্তু সরকার এবিষয়ে কোনও ব্যাখ্যা দেয়নি। অনিল আম্বানিকে সুবিধে পাইয়ে দেওয়ার জন্য রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্থান অ্যারোটিক্সকে বরাত দেওয়া থেকে বঞ্চিত করা হয়। ইউপিএ সরকারের আমলে রাফাল চুক্তি করার সময় প্রতিটি বিমানের ৫২৬ কোটি টাকা ধার্য করা হয়। কিন্তু নতুন চুক্তি অনুযায়ী ১৬০০ কোটি টাকা খরচ করা হবে।

পাশাপাশি এই চুক্তি নিয়ে প্রতিরক্ষামন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রাহুল গান্ধী। তিনি বলেন, দেশের যুবসম্প্রদায়ের কাছে মিথ্যা কথা বলেছেন নির্মালাসীতা রমণ। তিনি বলেছেন ভারত ও ফ্রান্সের মধ্যে গোপন চুক্তি হয়েছে। তাই বিমানের দাম বলা যাবে না। আমি বিষয়টি ফরাসি রাষ্ট্রপতিকে জিজ্ঞাসা করি। কিন্তু তিনি তা অস্বীকার করেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top