News Flash

  • Home
  • Uncategorized
  • মুজাফফরপুরে গরিবানথ মন্দিরে পদপিষ্ট হয়ে আহত ২৫ জন পুন্যার্থী, নিরাপত্তার দায়িত্বে র্যা ফ
Image

মুজাফফরপুরে গরিবানথ মন্দিরে পদপিষ্ট হয়ে আহত ২৫ জন পুন্যার্থী, নিরাপত্তার দায়িত্বে র্যা ফ

মুজাফফরপুর, ১৩ আগস্ট (হি.স.): মর্মান্তিক ঘটনা| বিহারের মুজাফফরপুরের গরিবনাথ মন্দিরে পদপিষ্ট হয়ে আহত হলেন ২০-২৫ জন পুন্যার্থী| আহতদের মধ্যে শিশু ও মহিলারও রয়েছেন| সোমবার ভোররাতে ঘটনা| শ্রাবণ মাসের তৃতীয় সোমবার উপলক্ষ্যে রবিবার রাত থেকেই মুজাফফরপুরের গরিবনাথ মন্দিরে পুজো দিতে এসেছিলেন বহু পুন্যার্থী| ভোররাত ২.৩০ মিনিট থেকে ৩.৪৫ মিনিটের মধ্যবর্তী সময়ে জলযাত্রীদের মাত্রাতিরিক্ত ভিড়ের কারণে হুড়োহুড়ি শুরু হয়ে যায়, তখনই পদপিষ্ট হন অন্ততপক্ষে ২০-২৫ জন পুন্যার্থী| আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়| পরে পুলিশ পরিস্থিতি সামাল দেয়|

হুড়োমুড়ি ও পদপিষ্ট হওয়ার ঘটনার পরই গরিবনাথ মন্দির চত্বরে র‌্যাপিড অ্যাকশন ফোর্স (র‌্যাফ) মোতায়েন করা হয়| প্রশাসনের তরফে জানানো হয়েছে, হুড়োহুড়ির পরও গরিবনাথ মন্দিরে ভিড় বাড়তে থাকায় পুলিশের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়েছে| পুলিশ-প্রশাসনকে সহযোগিতা করার জন্য পুন্যার্থীদের কাছে আবেদন করা হয়েছে| এই পরিস্থিতিতে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠেছে| অভিযোগ, হুড়োহুড়ির সময় পুন্যার্থীরা আহত হলেও, সাহায্যের হাত বাড়িয়ে দেননি পুলিশ কর্মীরা| স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গান্ধী চকের সন্নিকটে নুক্কড় এলাকায় বোল বম নামক একটি স্বেচ্ছাসেবক সমিতির সদস্যদের উপর লাঠিচার্জ করে পুলিশ| এরপর স্বেচ্ছাসেবক সমিতির সদস্যরা পুন্যার্থীদের সামলানোর কাজ বন্ধ করে দেন| পরে মন্দিরের পুরোহিতদের অনুরোধে সেবা সমিতির সদস্যরা জলযাত্রীদের সামলানোর কাজ শুরু করেন|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top