News Flash

  • Home
  • Uncategorized
  • বুদবুদে দাদার হাতে ভাই খুন, চাঞ্চল্য
Image

বুদবুদে দাদার হাতে ভাই খুন, চাঞ্চল্য

দুর্গাপুর, ১৩ আগস্ট (হি.স.): জমি নিয়ে বিবাদের জের। আর সেই নিয়ে ভাইয়ের সঙ্গে বচসা থেকে পিটিয়ে খুন। রবিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুদবুদের ভাতকুন্ডা গ্রামে। মৃতের নাম মাধব ওরফে জয়দেব বাউরী(২৫)। অভিযুক্ত দাদা জগন্নাথ বাউরী পলাতক। ঘটনায় জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে মাধব ও জগ্নাথের জমির ভাগ নিয়ে বিবাদ চলছিল। রবিবার রাতে চরমে পৌঁছয়। দুই ভাইয়ের বচসা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরিস্থিতি চরমে পৌঁছয়। অভিযোগ, হাতের কাছে শাল গাছের লাঠি নিয়ে মাধবের মাথায় আঘাত করে জগন্নাথ।

মাধবের জ্যাঠাতুতো দাদা বিপত্তারন বাউরী জানান,\” লাঠির আঘাতে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে মাধব। তারপর খবর দেওয়া হয় পুলিশে।\” খবর পেয়ো বুদবুদ থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত জগন্নাথ পলাতক বলে জানিয়েছে পুলিশ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top