News Flash

  • Home
  • Uncategorized
  • বন্যায় বিপর্যস্ত কেরল, মৃতের সংখ্যা বেড়ে ৩৯
Image

বন্যায় বিপর্যস্ত কেরল, মৃতের সংখ্যা বেড়ে ৩৯

তিরুবনন্তপুরম, ১৩ আগস্ট (হি.স.): কেরলে বন্যা পরিস্থিতির এখনও বিশেষ কোনও উন্নতি হয়নি| বন্যা কবলিত কেরলে এখনও পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে| ত্রাণ শিবিরে ঠাঁই হয়েছে হাজারেরও বেশি মানুষের| কেরলে বন্যা দুর্গতদের জন্য ইতিমধ্যেই বাড়তি ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার| ইদ্দুকি, ওয়ানাদ, এর্নাকুলাম, কন্নুর, পালাক্কাদ ও মালাপ্পুরমে ভারী থেকে অতি ভারীর বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর| ইতিমধ্যেই ইদ্দুকি বাঁধের জলস্তর ২৩৯৭.৯৪ ফুটে পৌঁছে গিয়েছে| ইদ্দুকি বাঁধে পূর্ণ জলাধারস্তর হল ২৪০৩ ফুট| বন্যা পরিস্থিতির জেরে জনজীবন কার্যত স্তব্ধ কেরলে|

এদিকে, চলতি বর্ষার মরসুমে বৃষ্টি ও বন্যার কারণে ৭ রাজ্যে মৃত্যু হয়েছে ৭৭৪ জনের| কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ইমার্জেন্সি রেসপন্স সেন্টার-এর তরফে জানানো হয়েছে, চলতি বর্ষায় কেরলে ১৮৭ জনের মৃত্যু হয়েছে| মৃতের সংখ্যা সবচেয়ে বেশি কেরলেই| এছাড়াও উত্তর প্রদেশে ১৭১ জন, পশ্চিমবঙ্গে ১৭০ জন, মহারাষ্ট্রে ১৩৯ জন, গুজরাটে ৫২ জন, অসমে ৪৫ জন ও নাগাল্যান্ডে ৮ জন মারা গিয়েছেন|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top