News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত সোমনাথ : এক উজ্জ্বল জ্যোতিষ্কের পতন
Image

প্রয়াত সোমনাথ : এক উজ্জ্বল জ্যোতিষ্কের পতন

কলকাতা, ১৩ আগস্ট (হি.স.): জন্ম ২৫শে জুলাই, ১৯২৯, অসমের তেজপুরে। রাজনীতিবিদ এবং সংসদের নিম্নকক্ষ লোকসভার প্রাক্তন অধ্যক্ষ হিসাবে টানা কয়েক যুগ ছিলেন সংবাদের শিরোনামে। সোমবার পতন হল সেই উজ্জ্বল রাজনৈতিক জ্যোতিষ্কের। সিপিএম-এর সদস্য ছিলেন দীর্ঘকাল। ১৯৭১ থেকে ’৭১— ছিলেন বর্ধমানের সাংসদ। ১৯৭৭ সালে মহম্মদ ইলিয়াসের বদলে দল সোমনাথবাবুকে যাদবপুর লোকসভা আসনে প্রার্থী করে। ওই কেন্দ্রে জয়ী হন টানা ১৯৮৪ পর্যন্ত। এর পর ওই কেন্দ্রে হেরে যান কংগ্রেসের ‘নতুন চমক’ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।

১৯৮৯ থেকে ২০০৯— দু’দশক ছিলেন বোলপুরের সাংসদ। নিজের রাজনৈতিক জীবনের শেষ পর্বে দল থেকে বহিষ্কৃত হয়ে দলহীন সাংসদ হিসেবে লোকসভার চতুর্দশ অধ্যক্ষের দায়িত্বভার পালন করেন। ২০০৪-এর ৪ জুন থেকে ২০০৯-এর ১৬ মে ছিলেন ওই পদে।

বাবা নির্মলচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন প্রথিতযশা ব্যারিস্টার ও রাজনীতিবিদ। পুত্রও আইনজীবী। এ রাজ্যে দীর্ঘ বাম আমলে নানা সময়ে সোমনাথবাবুর আইনি পরামর্শ নিয়েছিল সিপিএম।

শেষদিকে, অসুস্থতা সত্বেও শয্যাশায়ী অবস্থায় বারবার প্রতিবাদ ও সমালোচনা করেছেন রাজ্যের বর্তমান শাসকদের বিরুদ্ধে। পঞ্চায়েত নির্বাচনের সন্ত্রাস, শাসক দলের ভূমিকা নিয়ে সরব হয়েছেন। ক‘দিন আগে একটি সংগঠন রাজ্যের নির্বাচনী অফিসার অমরেন্দ্রনাথ সিংহকে ‘ইমপিচ‘ করতে উদ্যোগী হয়। এ ব্যাপারে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠানো আবেদনপত্রে সই করেছিলেন সোমনাথবাবু।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top