News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিমবঙ্গ এবং ভারতের কাছে সোমনাথের প্রয়াণ বড় ক্ষতি, শোকজ্ঞাপন রাষ্ট্রপতির
Image

পশ্চিমবঙ্গ এবং ভারতের কাছে সোমনাথের প্রয়াণ বড় ক্ষতি, শোকজ্ঞাপন রাষ্ট্রপতির

নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি.স.): পতন হল বর্ণময় উজ্জ্বল রাজনৈতিক জ্যোতিষ্কের| চিরনিদ্রায় শায়িত হলেন লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়| সোমবার সকালে দক্ষিণ কলকাতার মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে জীবনাবসান হয়েছে লোকসভার প্রাক্তন স্পিকার, বিশিষ্ট রাজনীতিবিদ ও আইনজীবী সোমনাথ চট্টোপাধ্যায়ের| লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| টুইটবার্তায় রাষ্ট্রপতি জানিয়েছেন, ‘সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রয়াণের খবর শুনে মর্মাহত| লোকসভার প্রাক্তন স্পিকার এবং বর্ষীয়ান এই সাংসদের জোরালো উপস্থিতি সংসদে সবসময় বোঝা যেত| পশ্চিমবঙ্গ এবং ভারতের কাছে তাঁর প্রয়াণ বড় ক্ষতি| তাঁর পরিবার এবং অসংখ্য শুভাকাঙ্খীদের সমবেদনা জানাই|’

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়| গত জুন মাস থেকেই তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হতে থাকে| গত ২৫ জুন স্ট্রোক নিয়ে ভর্তি হওয়ার পর এক মাসেরও বেশি সময় ধরে দক্ষিণ কলকাতার মিন্টো পার্কেব বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন তিনি| কখনও ফুসফুস, কখনও আবার হৃদয়ন্ত্রের সমস্যা দেখা দিয়েছিল| গত বৃহস্পতিবার থেকে তিনি মিন্টো পার্ক লাগোয়া ওই বেসরকারি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিত্সাধীন ছিলেন| রবিবার সকালে তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়| এরপর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে| এরপর সোমবার সকাল সওয়া আটটা নাগাদ জীবনাবসান হয় লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের| মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top