News Flash

  • Home
  • Uncategorized
  • কাঞ্চনপুরে ব্রাউনসুগার ও নয় রাউন্ড কার্তুজ উদ্ধার, ধৃত এক
Image

কাঞ্চনপুরে ব্রাউনসুগার ও নয় রাউন্ড কার্তুজ উদ্ধার, ধৃত এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগষ্ট৷৷  রাজ্যে পুলিশের নেশা-বিরোধী অভিযান জারি রয়েছে৷ আর নেশা অভিযানে সাফল্যও আসছে প্রতিদিনই৷ এমন এক সাফল্য আসেন শনিবার গভীর রাতে কাঞ্চনপুরে৷ জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে কাঞ্চনপুরের মহকুমা পুলিশ আধিকারিক আইপিএফ ডাঃ কিরণ কুমারের নেতৃত্বে পুলিশ বাহিনী কোর্ট সংলগ্ণ এলাকার বাসিন্দা জনৈক সুনীল বড়ুয়ার বাড়িতে হানা দেয়৷ পুলিশ সেই বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৬০ প্যাকেট ব্রাউন সুগার উদ্ধার করতে সক্ষম হয়৷ পুলিশ জানিয়েছে, তাদের এই অভিযানে সেই বাড়ি থেকে উদ্ধার করা হয় নয় রাউন্ড তাজা কার্তুজ৷ এই ঘটনায় পুলিশ অভিযুক্ত অমিত বড়ুয়ার বাবা সুনীল বড়ুয়াকে গ্রেফতার করেছে৷ পুলিশ আধিকারিক জানিয়েছেন তাঁরা ধৃত সুনীলকে জিজ্ঞেসাবাদ চালাচ্ছেন৷ একই সঙ্গে অমিত বড়ুয়াকে গ্রেফতারের জন্য তল্লাশি অভিযান চলছে বলে পুলিশ আধিকারিক জানিয়েছেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top