News Flash

  • Home
  • Uncategorized
  • চিরঘুমে সোমনাথ চট্টোপাধ্যায়, বর্ণময় জীবনের উত্থান-পতন
Image

চিরঘুমে সোমনাথ চট্টোপাধ্যায়, বর্ণময় জীবনের উত্থান-পতন

কলকাতা, ১৩ আগস্ট (হি.স.): চিরঘুমে শায়িত হলেন লোকসভার প্রাক্তন স্পিকার, বিশিষ্ট রাজনীতিবিদ ও আইনজীবী সোমনাথ চট্টোপাধ্যায়| কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্কসবাদী)-র বিভিন্ন নেতাদের মধ্যে অন্যতম ছিলেন লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়| ২০০৪ সালে সর্বসম্মতিক্রমে লোকসভার স্পিকার নির্বাচিত হন তিনি| ১৯৬৮ সালে সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হন তিনি| ১৯৭১ সালে লোকসভার সাংসদ হিসেবে নির্বাচিত হন| সিপিআই (এম) সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে জয়লাভ করে তাঁর অন্তর্ভুক্তি হয় লোকসভায়| ১৯৭১ সাল থেকে ২০০৯ সাল- দশবার লোকসভায় সাংসদ নির্বাচিত হয়েছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়| শুধুমাত্র ১৯৮৪ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁকে হার মানতে হয়| সেবার ৪৯.৮ শতাংশ ভোটদাতার সমর্থন পেয়ে ১৯,৬৬০ ভোটে সোমনাথকে হারিয়েছিলেন কংগ্রেস প্রার্থী মমতা| সোমনাথকে পরাজিত করে প্রথমবার লোকসভায় পা রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়|

১৯২৯ সালের ২৫ জুলাই উত্তর-পূর্ব ভারতের রাজ্য অসমের তেজপুরে জন্মগ্রহণ করেছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়| তাঁর বাবা নির্মলচন্দ্র চট্টোপাধ্যায় পেশায় আইনজীবী ছিলেন| অখিল ভারতীয় হিন্দু মহাসভা-র প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়ের বাবা নির্মলচন্দ্র চট্টোপাধ্যায়| ১৯৪৮ সালে জওহরলাল নেহরু নেতৃত্বাধীন ভারতীয় জাতীয় কংগ্রেস সরকার কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়াকে ব্যান করে দেয়, গ্রেফতার করা হয় নেতাদের| তখনই সর্বভারতীয় সিভিল লিবার্টিজ ইউনিয়ন প্রতিষ্ঠা করেন নির্মলবাবু| মিত্র ইন্সটিটিউশন স্কুল, প্রেসিডেন্সি কলেজ এবং পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন সোমনাথ চট্টোপাধ্যায়| উচ্চশিক্ষার জন্য চলে যান লণ্ডনে| কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে প্যাকটিস করতে থাকেন সোমনাথ চট্টোপাধ্যায়|

১৯৬৮ সালে সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হন সোমনাথ চট্টোপাধ্যায়| ১৯৬৮-২০০৮ সাল পর্যন্ত কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (সিপিআই (এম)-র সদস্য ছিলেন তিনি| ১৯৭১ সালে লোকসভার সাংসদ নির্বাচিত হন তিনি| সিপিএম সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে সাংসদ হন তিনি| ১৯৮৯-২০০৪ সাল পর্যন্ত সিপিএমের লোকসভার নেতা ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়| ১৯৮৪ সালে যাদবপুর লোকসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে যান তিনি| মোট দশবার তিনি সাংসদ নির্বাচিত হয়েছিলেন| ২০০৪ সালে শেষবার সাংসদ নির্বাচিত হন বোলপুর থেকে| ২০০৪ সালেই লোকসভায় সর্বসম্মতভাবে তিনি স্পিকার হন| ২০০৮ সালে ইউপিএ সরকার থেকে সিপিএম সমর্থন তুলে নেওয়ার পরেও তিনি স্পিকার পদে রয়ে গিয়েছিলেন| যার জেরে তাঁকে বহিষ্কার করেছিল তত্কালীন সিপিএম নেতৃত্ব|

১৯৬৬ সালে বিশিষ্ট সাংসদ হিসেবে পুরস্কৃত করা হয় সোমনাথ চট্টোপাধ্যায়কে| ২০০৪ সালের পর লোকসভা নির্বাচনের পর ওই বছরের ৪ জুন প্রোটেম স্পিকার হিসেবে নিযুক্ত হন সোমনাথ চট্টোপাধ্যায়| ১৪ তম লোকসভায় তিনি নির্বাচিত হন স্পিকার হিসেবে| গণেশ বাসুদেব মাভালঙ্কার পর তিনিই প্রথম প্রোটেম স্পিকার যাঁকে সর্বসম্মতভাবে নির্বাচিত করে লোকসভা| লোকসভার স্পিকার হিসেবে সোমনাথ চট্টোপাধ্যায়ের কার্যকালের মেয়াদ ছিল এককথায় ‘ঐতিহাসিক’| তিনি স্পিকার থাকাকালীন জাতীয় কোষাগার থেকে শৌচালয়ের জিনিসপত্র ও চায়ের খরচ দেওয়ার অভ্যাস করেন| বিদেশ সফরে কোনও সাংসদের সঙ্গে তাঁর পরিবারের সদস্য গেলেই তাঁকে তাঁর খচর বহন করতে হবে বলে সওয়াল করেন সোমনাথ চট্টোপাধ্যায়|

দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠিন পরিস্থিতিরও সম্মুখীন হতে হয়েছিল সোমনাথ চট্টোপাধ্যায়কে| ইউপিএ সরকার থেকে সিপিএম সমর্থন তুলে নেওয়ার পরেও তিনি স্পিকার পদে রয়ে গিয়েছিলেন| ফলস্বরূপ ২০০৮ সালে তাঁকে বহিষ্কার করেছিল তত্কালীন সিপিএম নেতৃত্ব| এই ঘটনার পরই সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ান তিনি| সোমনাথের মতে, ওই দিনটি ছিল ‘জীবনের সবচেয়ে খারাপ দিনগুলির মধ্যে একটি’|

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ)-এর সভাপতি হিসেবেও দায়িত্ব সামলেছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়| ২০০৬ সেপ্টেম্বর মাসে নাইজেরিয়ার রাজধানী আবুজায় কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন সোমনাথ| সোমনাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ২০০৭ সালের সেপ্টেম্বর মাসে নয়াদিল্লিতে আয়োজিত হয় ৫৩ তম সিপিএ সম্মেলন| এখানেই শেষ নয়, লোকসভার স্পিকার থানাকালীন সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রয়াসে শুভারম্ভ হয় লোকসভায় টিভি-র|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top