News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে কংগ্রেস সভাকে ঘিরে উত্তেজনা
Image

বিশালগড়ে কংগ্রেস সভাকে ঘিরে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগষ্ট৷৷  বিশালগড়ে কংগ্রেসের সভাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে৷ এর ফলে বিশালগড়ে স্বাভাবিক জীবনযাত্রার ছন্দপতন হয়েছে৷ উত্তেজনাকে কেন্দ্র করে বিশালগড়ে যানবাহন চলাচলেও ব্যাঘাত ঘটে৷ জানা গেছে, শনিবার বিকেলে বিশালগড়ে কংগ্রেসের এক জনসভা হওয়ার কথা ছিল৷ সে অনুযায়ী সভাও শুরু হয় সময়মতো৷ কিন্তু কিছুক্ষণ যাওয়ার হঠাৎ কিছু দুসৃকতকারী সভা বন্ধ রাখতে বলে৷ এতে কংগ্রেস সমর্থকরা রাজি না হওয়ায় ঝগড়া বিবাদ শুরু হয়৷ এক সময় শুরু হয় হাতাহাতি৷ দেখতে দেখতে এলাকায় তুমুল উত্তেজনায় সৃষ্টি হয়৷ ঘটনাস্থলে টহলরত থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তাতে কোনও সফলতা আসেনি৷ শেষ পর্যন্ত টিএসআর বাহিনীর জওয়ানদের নামানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ বর্তমানে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলেও নিয়ন্ত্রণে আছে বলে বিশালগড়ে থানা সূত্রে জানা গেছে৷ এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা৷ ঘটনার পর কিছুক্ষণের মধ্যে দোকানপাট বন্ধ হয়ে যায়৷ জানা গেছে, পরে দোকানপাট খুলেছে৷ এদিকে কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এঘটনার পেছনে সম্পূর্ণভাবে বিজেপি দায়ী৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top