News Flash

  • Home
  • Uncategorized
  • বন্যাবিধ্বস্ত এলাকা ঘুরে অতিরিক্ত ১০০ কোটি টাকা সহায়তা কেন্দ্রের, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের
Image

বন্যাবিধ্বস্ত এলাকা ঘুরে অতিরিক্ত ১০০ কোটি টাকা সহায়তা কেন্দ্রের, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের

তিরুবন্তপুরম, ১২ আগস্ট (হি.স.) : রবিবার কেরলের বন্যাবিধ্বস্ত অঞ্চল পরিদর্শনে যান রাজনাথ সিং৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে হেলিকপ্টারে পরিদর্শনে করেন জলের নীচে থাকা কেরলের ৮ জেলা৷ এসডিআরএফের জন্য ইতিমধ্যেই ৮০.২৫ কোটি আর্থিক অনুদানের ছাড়পত্র দিয়েছেন রাজনাথ সিং৷ এদিন কেরলে বন্যা পরিস্থিতি পরিদর্শনের পর রাজনাথ বলেন, ‘কেরলের বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্র চিন্তিত, সব খাতেই কেন্দ্রকে কেরল পাশে পাবে৷ এত বড় বন্যা কেরলে এই প্রথম, পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্র৷’

বন্যায় কেরলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৷ ১৪ জেলার মধ্যে ১১টি পুরোপুরি ভেসে গিয়েছে৷ শনিবার হেলিকপ্টারে বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী৷ তারপরেই লাল সতর্কতা জারি হয়েছে ১১ জেলায়৷ পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে৷ ১৪ অগাস্ট পর্যন্ত জারি হয়েছে লাল সতর্কতা৷ উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে বিপর্যয় মোকাবিলা দফতর৷ এখনও ভারী বৃষ্টি বিভিন্ন এলাকায়৷ আলেপ্পি, কোটায়াম, এরনাকুলাম, পালাক্কাড়, মালাপ্পুরাম, কোজিকোরের বন্যা পরিস্থিতি সবচেয়ে শোচনীয়৷ ভারী বৃষ্টি অনূবরত হয়ে যাওয়ায় জলস্তর ক্রমশ বাড়ছে৷ মোট ৮টি জেলায় বিশেষ লাল সতর্কতা জারি করেছে প্রশাসন৷ শুক্রবার থেকে বুধবার পর্যন্ত জারি হয়েছে রেড অ্যালার্ট৷ তবে কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করতে তৎপর মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷

বিভিন্ন খাতে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি৷ বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে যাঁরা গৃহহীন তাঁদের ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন তিনি৷ যাঁরা নিজেদের জমি ও ঘর দুটোই হারিয়েছেন তাঁদের মোট ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে৷ যেখানে ৬ লক্ষ টাকা জমি কেনার, ৪ লক্ষ টাকা বাড়ি বানানোর৷ বন্যার্তদের মধ্যে যাদের গুরুত্বপূর্ণ নথি হারিয়ে গিয়েছে তাদের বিনামূল্যে নথি তৈরির আশ্বাস দিয়েছে প্রশাসন৷

কেরলের পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে রাজনৈতিক দোষারোরপ নয় বরং মুখ্যমন্ত্রীর সঙ্গেই পরিদর্শনে যান বিরোধী দল নেতা রমেশ চেন্নিথালা৷ মুখ্যমন্ত্রী ফান্ডে বিজয়ন ব্যক্তিগত ভাবে ১ লক্ষ টাকা দিয়েছেন৷ এবং প্রত্যেক নেতা, মন্ত্রীকে ব্যক্তিগত ভাবে অনুদানের অনুরোধ জানিয়েছেন৷ ফেসবুকে অনুদানের অনুরোধে তিনি বলেন, ভয়ানক বন্যায় বিধ্বস্ত কেরল৷ পরিস্থিতি স্বাভাবিক করতে আমাদের এক জোটে কাজে নামতে হবে৷ আমি সবাইকে মুখ্যমন্ত্রীর ফান্ডে আর্থিক অনুদানের অনুরোধ জানাচ্ছি’৷ মুখ্যমন্ত্রীর অনুরোধের পরই কেরলকে ১ কোটি টাকা অনুদানের ঘোষণা করে পুদুচেরি প্রশাসন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top