News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশ-তনয়ের মারে গুরুতর আহত ১৫ বছরের নাবালক
Image

পুলিশ-তনয়ের মারে গুরুতর আহত ১৫ বছরের নাবালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগষ্ট৷৷ পুলিশ-তনয়ের বেধড়ক মারে গুরুতর আহত ১৫ বছরের এক নাবালক৷ বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে৷ একটি বেসরকারি হাসপাতালে এখন সে চিকিৎসাধীন৷ ঘটনার বিবরণে জানা গেছে, রাজধানীর এডিনগরে অবস্থিত পুলিশ লাইন সংলগ্ণ সরকারি আবাসনের সামনে শুক্রবার রাতে ১৫ বছরের এক নাবালককে প্রচণ্ড মারধর করেছে পুলিশের এসআই মনোরঞ্জন শুক্লদাসের ছেলে বলে পরিচিত তুষার শুক্লদাস নামের এক যুবক৷ আহত নাবালকের নাম তমাল দাস৷ তার বাড়ি পশ্চিম প্রতাপগড়ের কবিরাজটিলায়৷ সে এলাকার বাসিন্দা কমল দাসের ছেলে৷
অভিযোগ, তমাল দাসকে বেজায় মারধর করছে এসআই মনোরঞ্জন শুক্লদাসের ছেলে৷ এদিকে নিজের ছেলেকে বাঁচাতে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা শুরু হয়েছে বলে এখন অভিযোগ উঠেছে৷ যদিও শনিবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ৷ এদিকে আক্রান্ত ছেলের পরিবারের লোকজন এসআই-তনয়ের বিরুদ্ধে এডি নগর থানায় এক লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ এই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৪১, ৩২৬, ৫০৪ এবং ৩০৭ ধারায় ৭৬/১৮ নম্বরে মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ এখন পর্যন্ত অভিযুক্তকে আটক করতে পারেনি৷ স্বভাবতই পুলিশের ভূমিকা প্রশ্ণের মুখে৷ ঘটনাটি জানাজানি হতেই বিভিন্ন মহল থেকে অভিযুক্তকে কঠোর শাস্তি দেওয়ার দাবি উঠেছে৷ এদিকে শনিবার হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্ত তমালের অবস্থা আশঙ্কাজনক৷ বর্তমানে সে কোমায় আচ্ছন্ন৷ জ্ঞান ফিরবে আশায় বুক বেঁধে আছেন তমালের পরিবারের লোকজন৷ কখন তাঁদের ছেলে চোখ খুলবে এবং তাদের সাথে কথা বলবে এই অপেক্ষায় তাঁরা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top