News Flash

  • Home
  • Uncategorized
  • তালিবান জঙ্গি-নিরাপত্তারক্ষীদের গুলিযুদ্ধে রাজধানী থেকে বিচ্ছিন্ন গজনী
Image

তালিবান জঙ্গি-নিরাপত্তারক্ষীদের গুলিযুদ্ধে রাজধানী থেকে বিচ্ছিন্ন গজনী

কাবুল, ১২ আগস্ট (হি.স.) : রাজধানী কাবুল থেকে পুরোপুরি বিচ্ছিন্ন গজনী৷ শুক্রবার থেকে চলছে তালিবান জঙ্গি-নিরাপত্তারক্ষীদের গুলিযুদ্ধ৷ গত দুদিনে তালিবান জঙ্গিদের হামলায় ২৫ পুলিশ ও ১ সাংবাদিক মারা গিয়েছেন৷ শহরকে কাবুল থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করেছে তালিবানরা৷ টেলিফোন সংযোগ থেকে সড়ক যোগাযোগ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে৷

মূলত, কাবুল-গজনী সংযোগকারী সড়কেই ঘাঁটি তালিবান জঙ্গিদের৷ গজনী দখল করার লক্ষ্যেই তালিবানদের এই বড়সড় হামলা৷ শুক্রবার থেকে চলা গুলিযুদ্ধ রবিবার বন্ধ হলেও জঙ্গিদের লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী৷ গজনীর বিভিন্ন সরকারি দফতর তছনছ করেছে জঙ্গিরা৷ শহরের টেলিকম লাইন পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ায় প্রশাসনের তরফে সরাসরি সাহায্য পাচ্ছে না গজনী৷ গজনীর উপর তালিবানদের হামলা প্রশাসনকে জঙ্গিদের বড় চ্যালেঞ্জ বলেই মনে করা হচ্ছে৷

২০১৫ সাল কুন্দুজ প্রদেশ দখলের পরিকল্পনা করে তালিবান৷ সেই উদ্দেশ্য সফল হয়নি৷ নতুন করে তাই গজনীকে দখল করে নিজেদের অস্তিত্বের জানান দিতে তৎপর হয় তালিবান৷ আফগান সেনাদের তৎপরতা ও ন্যাটো বাহিনীর সাহায্যের ফলে আফগানিস্তানের বিভিন্ন শহর দখলের চেষ্টা করলেও সফল হয়নি তালিবান৷

তালিবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদের দাবি, গজনীর বিভিন্ন এলাকায় এখনও তৎপর তালিবান৷ প্রচুর অস্ত্র লুঠ করা হয়েছে, গজনীর একাধিক এলাকা এখনও তালিবানদের দখলেই৷ প্রশাসনিক বাহিনী তালিবানদের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে৷ এমনকি জঙ্গিরা যাতে আত্মসমর্পন করে তার জন্য তালিবানদের সঙ্গে প্রশাসনিক বৈঠকও করছে আফগান প্রশাসন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top