News Flash

  • Home
  • Uncategorized
  • এনআরসি ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ভূমিকার নিন্দা করলেন প্রধানমন্ত্রী
Image

এনআরসি ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ভূমিকার নিন্দা করলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১২ আগস্ট (হি.স.): অসমে প্রকাশিত জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)- ইস্যুতে বিরোধীদের নিন্দায় সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সম্প্রতি দিল্লিতে বিশপদের একটি অনুষ্ঠানে এনআরসি নিন্দায় সরব হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন এনআরসি-র জন্য গৃহযুদ্ধ লেগে যেতে পারে। এর উত্তরে শনিবার এক সাক্ষাতকারে প্রধানমন্ত্রী বলেন, যিনি নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন, জনপ্রিয়তা হারিয়ে ফেলার ভয় পাচ্ছেন, আমাদের প্রতিষ্ঠানের প্রতি যার বিশ্বাস কম তিনিই গৃহযুদ্ধ, রক্তস্নান, দেশকে টুকরো টুকরো করে দেওয়ার কথা বলতে পারে। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে তারা।

প্রধানমন্ত্রী আরও বলেন, ২০০৫ সালে সংসদে দাঁড়িয়ে মমতাজি নিজের বক্তব্য রেখেছিলেন। সেই মমতাজি সঠিক ছিলেন নাকি আজকের মমতাজি ঠিক। কংগ্রেসও এনআরসি নিয়ে রাজনীতি করছে। অসম অ্যাকডের মাধ্যমে তিন দশক আগেই এনআরসি-র ভিত্তি তৈরি করা হয়েছিল। জনগণের চাপে পড়ে অসম অ্যাকডে সই করতে বাধ্য হয়েছিলেন রাজীব গান্ধী। তখন থেকে অসম কংগ্রেসকে ভোট দিয়ে এসেছে। কিন্তু কংগ্রেস কিছুই করেনি। মানুষকে বিপথে চালিত করেছে তারা। কংগ্রেস জানত সমস্যা রয়েছে। কিন্তু ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখে তারা কিছুই করেনি। আমি সবাইকে আশ্বস্ত করে বলছি কোনও ভারতীয়কে দেশছাড়া হতে হবে না। সুপ্রিম কোর্টের দেখান পথ ধরে এনআরসি গ্রহণ করা হয়েছে। এতে কোনও রাজনীতি নেই, মানুষ রয়েছে। কিন্তু যদি কেউ এতে রাজনীতি করে তবে তা দুর্ভাগ্যজনক। আমাদের কাজ জনগণের ইচ্ছাগুলিকে পূরণ করা।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top