News Flash

  • Home
  • Uncategorized
  • রাজীব হত্যাকারীদের মুক্তি দেওয়া যাবে না, সুপ্রিম কোর্টে জানিয়ে দিল কেন্দ্র
Image

রাজীব হত্যাকারীদের মুক্তি দেওয়া যাবে না, সুপ্রিম কোর্টে জানিয়ে দিল কেন্দ্র

নয়াদিল্লি, ১০ আগস্ট (হি.স.): মুক্তি দেওয়া যাবে না প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যাকারীদের| মামলাটি প্রাক্তন প্রধানমন্ত্রীর খুন সংক্রান্ত| সুপ্রিম কোর্টে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার| প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যাকারীদের মুক্তি দেওয়া হলে তা একটি বিপজ্জনক উদাহরণ হয়ে দাঁড়াবে| শুক্রবার তামিলনাড়ুর সরকারের ৭ জন রাজীব-হত্যাকারীর মুক্তির প্রস্তাবের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে এ কথা জানাল কেন্দ্রীয় সরকার| কেন্দ্রীয় সরকার আরও জানিয়েছে, ক্রিমিনাল প্রসিডিওর কোডের ৪৩৫ নম্বর ধারা অনুযায়ী, তামিলনাড়ু সরকারের এই প্রস্তাবে রাজি নয় কেন্দ্র| অপরাধীরা ক্ষমার যোগ্য নয়|
২০১৫ সালে তামিলনাড়ু সরকার ৭ জন রাজীব হত্যাকারীকে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল| এ ব্যাপারে শুনানি শুরু করে কেন্দ্রের বক্তব্য জানতে চায় সর্বোচ্চ আদালত| এদিন কেন্দ্রের তরফে শীর্ষ আদালতে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হল, মুক্তি দেওয়া যাবে না প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যাকারীদের| কেন্দ্রের মতে, মামলাটি প্রাক্তন প্রধানমন্ত্রীর খুন সংক্রান্ত, তাই আরও বেশি সতর্ক থাকা উচিত|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top