News Flash

  • Home
  • Uncategorized
  • বৌমাকে নির্যাতনের অভিযোগে শ্বশুর গ্রেফতার
Image

বৌমাকে নির্যাতনের অভিযোগে শ্বশুর গ্রেফতার

মারিশদা , ১১ আগস্ট (হি.স) : মারিশদায় বৌমাকে নির্যাতনের অভিযোগে মারিশদা থানার পুলিশ শ্বশুরকে গ্রেফতার করেছে।পুলিশ জানিয়েছে,ধৃত শক্তিপদ বিশাল (৬৫) মারিশদা থানার বলাগেড়িয়ার বাসিন্দা।

পুলিশ সুত্রে খবর, সাংসারিক কাজকর্ম নিয়ে বাড়িতে প্রায়সই অশান্তি লেগেই থাকত।গত শুক্রবার অভিযুক্ত শক্তিপদ বিশাল তার বৌমা শর্বাণী সাহা বিশালকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।এমনকি শর্বাণীকে প্রাণনাশের হুমকি দেয়।গত ১০ আগস্ট শর্বাণী সাহা বিশাল তার শ্বশুর,শাশুড়ির বিরুদ্ধে মারিশদা থানায় বধূ নির্যাতনের লিখিত অভিযোগ দায়ের করেন।তবে অভিযোগকারী শর্বাণী সাহা বিশাল জানিয়েছেন,তার স্বামী কৃষ্ণপদ বিশাল একজন সিআরপিএফ জওয়ান।তিনি কর্মসুত্রে বাইরে থাকেন।আর সেই সুবাদে বিনা কারনে বাড়িতে শ্বশুর,শাশুড়ি মিলে তার উপর অত্যাচার চালায়।পুলিশ শুক্রবার রাতে বলাগেড়িয়া থেকে অভিযুক্ত শক্তিপদ বিশালকে গ্রেফতার করে।শনিবার ধৃতকে কাঁথি আদালতে তোলা হয়।বিচারক তার ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top