News Flash

  • Home
  • Uncategorized
  • ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ বার্তা দিতে সাইকেলে গুজরাট থেকে নেপালের পথে দুর্গাপুরে সুনীতা সিং চোকন
Image

‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ বার্তা দিতে সাইকেলে গুজরাট থেকে নেপালের পথে দুর্গাপুরে সুনীতা সিং চোকন

দুর্গাপুর, ১১ আগস্ট (হি.স.) : ‘ভারতে মেয়েরা সুরক্ষিত। আমি একা সাইকেলে পাড়ি দিতে পারছি। মেয়েদের কাছে কিছু অসম্ভব নয়। তাই মেয়েদের অবহেলা করবেন না।’ ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ র সঙ্গে গাছ লাগানোর বার্তা দিতে সাইকেলে ৫ হাজার কিলোমিটার যাত্রাপথে দুর্গাপুরে ক্ষনিকের বিশ্রামে এমনটাই জানালেন কেন্দ্র সরকারের ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্পের ব্রান্ড অ্যাম্বেসেডার সুনীতা সিং চোকন।

বেটি বাঁচাও, বেটি পড়াও’ এবং ‘গাছ লাগাও, গাছ বাঁচাও’ সহ সামাজিক সচেতনতামূলক বিভিন্ন বার্তা ছড়িয়ে দিতে এভারেস্ট জয়ী হরিয়াণার মেয়ে সুনীতা গুজরাতের সোমনাথ থেকে নেপাল সাইকেলে পাড়ি দিয়েছে। গত ১৫ জুলাই গুজরাতের সোমনাথ মন্দির থেকে যাত্রা শুরু করেছেন সুনীতা। ইতিমধ্যে নারীশক্তি সহ বিভিন্ন পুরস্কারে সম্মানিত সুনীতা সিং চোকন। শনিবার বিকালে দুর্গাপুরে পৌঁছান। এদিন রাত্রিবাস আয়োজন করে দুর্গাপুর ডিএসএমএস নামে এক বেসরকারি কলেজে।

তিনি জানান,\”সকল মা চায় তার মেয়ে এগিয়ে চলুক। দেশে মেয়েরা সুরক্ষিত। কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটে। ধর্ষনের ঘটনা কম হয় হরিয়ানায়।\” তিনি আরও জানান,\” সাইকেলে গত বছর কন্যাকুমারী থেকে ৫ হাজার কিলোমিটার পাড়ি দিয়েছিলাম। তারপর এবছর নেপাল পাড়ি দেব। মাঝে ১৫ আগষ্ট রাষ্ট্রপতি ভবনে মধ্যাহ্নভোজনে অংশ নেব। রাস্তায় চলার পথে ভাল অভিজ্ঞতা। কেউ জলের বোতল এগিয়ে দিয়েছে। কেউ বেটি বলে উপহার দিয়েছে, সম্বর্ধনা দিয়েছে। মেয়েদের কাছে বর্তমানে সবই সম্ভব। মেয়েদের অবহেলা করবেন না।\

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top