News Flash

  • Home
  • Uncategorized
  • অতিক্রান্ত ৪৪ দিন, অমরনাথের উদ্দেশ্যে রওনা দিলেন আরও ২৬৯ জন তীর্থযাত্রী
Image

অতিক্রান্ত ৪৪ দিন, অমরনাথের উদ্দেশ্যে রওনা দিলেন আরও ২৬৯ জন তীর্থযাত্রী

শ্রীনগর, ১০ আগস্ট (হি.স.): খুব বেশি দিন আর বাকি নেই| ইতিমধ্যেই ৪৪ দিন অতিক্রান্ত, কড়া নিরাপত্তায় চলছে বার্ষিক অমরনাথ যাত্রা| বিগত ৪৪ দিনের মতো শুক্রবারও জম্মু-র ভগবতী নগর যাত্রী নিবাস থেকে কড়া নিরাপত্তা বেষ্টনীতে বালতাল এবং পহেলগাঁও বেসক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিলেন অমরনাথ তীর্থযাত্রীরা| তবে, অন্যান্য দিনের তুলনায় শুক্রবার খুবই সামান্য সংখ্যক তীর্থযাত্রীরা অমরনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছেন| জুন মাসের ২৮ তারিখ থেকে শুরু হয়েছে বার্ষিক অমরনাথ যাত্রা, ইতিমধ্যেই ৪৪ দিন অতিক্রান্ত| শুক্রবার পর্যন্ত ২.৭৭ লক্ষেরও বেশি তীর্থযাত্রী অমরনাথ দর্শন করেছেন| শুক্রবার জম্মু-র ভগবতী নগর যাত্রী নিবাস থেকে অমরনাথ দর্শনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আরও ২৬৯ জন তীর্থযাত্রী| শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের এক আধিকারিকের কথায়, এখনও পর্যন্ত ২,৭৭ লক্ষেরও বেশি তীর্থযাত্রী অমরনাথ দর্শন করেছেন| প্রসঙ্গত, বিগত ৪৩ দিনের মধ্যে দু’দিন (৫ ও ৬ আগস্ট) বিচ্ছিন্নতাবাদীদের ডাকা বনধের জেরে সাময়িকের জন্য স্থগিত রাখা হয় অমরনাথ যাত্রা|
প্রশাসন সূত্রের খবর, কড়া নিরাপত্তা বেষ্টনীতে শুক্রবার ভোরে ১৫টি গাড়িতে চেপে জম্মু-র ভগবতী নগর যাত্রী নিবাস থেকে বালতাল এবং পহেলগাঁও বেসক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ২৬৯ জন তীর্থযাত্রী| ২৬৯ জন তীর্থযাত্রীদের মধ্যে অধিকাংশ পুন্যার্থী পহেলগাঁও বেসক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, বাকি তীর্থযাত্রীরা বালতাল বেসক্যাম্প অভিমুখে রওনা দিয়েছেন| উল্লেখ্য, শ্রাবণ পূর্ণিমার পুন্যলগ্নে আগামী ২৬ আগস্ট সমাপ্ত হবে ৬০ দিন ব্যাপী বার্ষিক অমরনাথ যাত্রা|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top