News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে এলেন হিমন্তবিশ্ব, দফাওয়ারি বৈঠক করলেন নেতৃত্বদের নিয়ে
Image

লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে এলেন হিমন্তবিশ্ব, দফাওয়ারি বৈঠক করলেন নেতৃত্বদের নিয়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগষ্ট৷৷ সামনে লোকসভা নির্বাচন৷ আর ২০১৯ লোকসভা নির্বাচনের প্রস্তুতিপর্ব খতিয়ে দেখতে দুইদিনের সফরে

বৃহস্পতিবার নেডার আহ্বায়ক হিমন্তবিশ্ব শর্মা এবং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার বৈঠকে একান্ত এলোচনারত৷ ছবি নিজস্ব৷

বৃহস্পতিবার রাজ্যে এলেন অসমের অর্থমন্ত্রী তথা নেডার আহ্বায়ক ডঃ হিমন্তবিশ্ব শর্মা৷ তিনি এদিন আগরতলায় এসেই দুটি লোকসভা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন৷ বৈঠকে তিনি আসন্ন লোকসভা ভোটের প্রস্তুতি হিসাবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন৷ বৈঠক শুরু হয় বেলা প্রায় একটা নাগাদ বিজেপি রাজ্য কার্য্যালয়ে৷ বৈঠকে উপস্থিত ছিলেন সব বিধায়ক, দলের জেলা স্তরের কর্মকর্তা ছাড়াও শীর্ষস্থানীয় নেতারা৷ এছাড়া সারাদিন নেডার আহ্বায়ক হিমন্তবিশ্ব শর্মা দলের নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন৷প্রসঙ্গত, ইতিমধ্যেই রাজ্যের দুটি লোকসভা আসনের জন্য দুটি কমিটি গড়ে দিয়েছিল দলের সর্বভারতীয় নেতৃত্ব৷ পশ্চিম ত্রিপুরা আসনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক এবং স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনকে৷ পূর্ব ত্রিপুরা আসনের জন্য দায়িত্বে রয়েছেন দলের সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য এবং শিক্ষামন্ত্রী রতন লাল নাই৷ বৃহস্পতিবার দুপুরে দুটি লোকসভা আসনের জন্য গঠিত কমিটির শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেন অসমের অর্থ, স্বাস্থ্য, পুর্ত ইত্যাদি দপ্তরের মন্ত্রী তথা নেডার আহ্বায়ক হিমন্ত বিশ্ব শর্মা৷ এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও৷

এদিকে, লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে জোর আলোচনা চলছে বিজেপির পাশাপাশি আইপিএফটিকে নিয়েও৷ বিধানসভা নির্বাচনে জোটসঙ্গী আইপিএফটিকে কি লোকসভাতেও আসন ছাড়া হবে কি না এনিয়ে জোর চর্চা হচ্ছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top