News Flash

  • Home
  • Uncategorized
  • বার্সেলোনার সাত নম্বর জার্সিতে এবার ফিলিপ কুটিনহো
Image

বার্সেলোনার সাত নম্বর জার্সিতে এবার ফিলিপ কুটিনহো

বার্সেলোনা, ১০ আগস্ট (হি.স.) : এবার বার্সেলোনার সাত নম্বর জার্সিতেই নজর কাড়তে চলেছেন ব্রাজিলের তারকা ফুটবলার ফিলিপ কুটিনহো৷ বার্সেলোনার হয়ে এর আগে সাত নম্বর জার্সিতে টার্কির অ্যাটাকিং মিডফিল্ডার আরদা তুরান৷ গত জানুয়ারিতে লিভারপুল থেকে ১৪২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে বার্সোলোনায় এসেছিলেন ব্রাজিলিয়ান কুটিনহো৷ স্প্যানিশ ক্লাবের হয়ে ইতিমধ্যে ২২ ম্যাচে ১০টি গোল রয়েছে সেলেকাও তারকার৷ গোল করিয়েছেন ৬টি৷ বিশ্বকাপ চলাকালীন ফুটবলমহলে জোর গুঞ্জন পিএসজি’কে মোটা অঙ্কের ট্রান্সফারে পিএসজিতে পা রাখতে চলেছেন কুটিনহো৷ রাশিয়া বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন কুটিনহো৷ তাঁর গোলের সংখ্যা দুই৷ তাই পিএসজিতে নেইমার ১০ এর পাশাপাশি কুটিনহো ১১ কে চাইছেন কর্তারা৷ ২৬ বছরের মিডিও’র জন্য ২৭০ মিলিয়ন ইউরো খরচ করতে চায় পিএসজি৷
শেষ পর্যন্ত মেসির সতীর্থ হয়েই থেকে গিয়েছেন কুটিনহো৷ শেষ মরশুমে বার্সেলোনার হয়ে ১৮ ম্যাচে ৮ গোল করেছেন৷ এবার সাত নম্বর জার্সিতে খেলবেন কুটিনহো৷ টুইটারে ব্রাজিলিয়াল তারকারা নতুন জার্সির ছবি পোস্ট করে ক্লাবের অফিসিয়াল অ্যাকাউন্ট৷ তুরান ছাড়াও বার্সার হয়ে সাত নম্বর জার্সি উঠেছিল লুইস ফিগো, হেনরিক লারসন, দাভিদ ভিয়ার মত তার ফুটবলারদের গায়ে৷ ২০১৫ সালে তুরান আসার আগে জার্সিটি ছিল স্প্যানিশ ফরোয়ার্ড পেদ্রোর গায়ে৷ বার্সায় এসে এর আগে ১৪ নম্বর জার্সিতে খেলতেন কুটিনহো৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top