News Flash

  • Home
  • Uncategorized
  • অমিত শাহের সভায় যাতায়তে নিরাপত্তা চেয়ে বিজেপি-র চিঠি রাজ্যের মুখ্যসচিব, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে
Image

অমিত শাহের সভায় যাতায়তে নিরাপত্তা চেয়ে বিজেপি-র চিঠি রাজ্যের মুখ্যসচিব, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে

কলকাতা, ১০ আগস্ট (হি. স.): শনিবার মেয়ো রোডে অমিত শাহর সমাবেশে যাতায়তের পথে নিরাপত্তা দিতে রাজ্যের মুখ্যসচিব মলয় দে-র কাছে লিখিত আবেদন করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এই সঙ্গে দিলীপবাবু শুক্রবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকেও এ ব্যাপারে চিঠি দিয়েছেন।
উল্লেখ করা যেতে পারে, অসমে খসরা এনআরসি-র প্রতিবাদে কাল কলকাতা বাদে গোটা রাজ্যে তৃণমূল কংগ্রেস ধিক্কার দিবসের ডাক দিয়েছে। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, বিভিন্ন অঞ্চলে কালো পতাকা নিয়ে সমাবেশ করবে দলীয় সমর্থকেরা। এ নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। তাহলে কি বিজেপি-র মিছিলে লোক আটকাতে এই কৌশল শাসকদলের?
দিলীপবাবু রাজ্যের মুখ্যসচিবকে জানিয়েছেন, প্রস্তাবিত সমাবেশে তাঁদের সমর্থকদের যাতায়তের পথে যেন নিরাপত্তার ব্যবস্থা করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও দিলীপবাবু চিঠিতে অনুরোধ করেছেন, রাজ্যকে যেন তিনি বিষয়টি জানিয়ে রাখেন।
উল্লেখ করা যেতে পারে, আজ বিকেলে দিলীপবাবু হুঁশিয়ারি দিয়েছেন, পথে আক্রান্ত হলে ছেড়ে কথা বলবে না বিজেপি সমর্থকেরা। রাজনৈতিক মহলের আশঙ্কা কাল কিছু জায়গায় এ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার আশঙ্কা রয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top