News Flash

  • Home
  • Uncategorized
  • মানব সম্পদ বিকশিত হলেই একটা রাজ্য বিকশিত হতে পারে ঃ শিক্ষামন্ত্রী
Image

মানব সম্পদ বিকশিত হলেই একটা রাজ্য বিকশিত হতে পারে ঃ শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, মোহনপুর, ৮ আগস্ট ৷৷ একটি রাজ্য তখনই সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হয় যখন সেই রাজ্যের মানব সম্পদ বিকশিত হয়৷

বুধবার মহারাজ বীরবিক্রম কলেজের সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ ছবি- পিআইবি

এই লক্ষ্য নিয়েই রাজ্য সরকার কাজ করছে৷ আজ মোহনপুরে স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ের ৭ম প্রতিষ্ঠা দিবসের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন৷ তিনি বলেন, একমাত্র গুণগত শিক্ষাই পারে মানব সম্পদ বিকশিত করতে৷ তাই মানব সম্পদ বিকাশে শিক্ষার উন্নয়নকে গুরুত্ব দিয়ে আমরা কাজ শুরু করেছি৷
মোহনপুর মহকুমার স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ের আজ ছিল ৭ম প্রতিষ্ঠা দিবস৷ এ উপলক্ষ্যে মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী বলেন, ছাত্র-ছাত্রীদের শিক্ষাদানে শিক্ষকদের যেমন আগ্রহ থাকতে হবে তেমনি ছাত্র-ছাত্রীদেরও সেই শিক্ষা গ্রহণে উৎসাহ থাকতে হবে৷ তিনি বলেন, সরকার শিক্ষার বিকাশে সর্বাধিক গুরুত্ব দিয়েছে৷ সারা রাজ্যেই শিক্ষার জন্য একটা উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে নিরলস প্রচেষ্টা নেওয়া হয়েছে৷ শিক্ষামন্ত্রী বলেন, রাজ্যে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকার এক নতুন দিশা নিয়ে কাজ করছে৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক ডা দিলীপ কুমার দাস, বিধায়ক বৃষকেতু দেববর্মা, বিধায়ক কৃষ্ণধন দাস৷ ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পঙ্কজ দাস ও প্রাক্তন ছাত্র উৎপল দেবনাথ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড নির্মল ভদ্র৷ স্বাগত বক্তব্য রাখেন টিচার কাউন্সিলের সহ সম্পাদক প্রবীর চক্রবর্তী৷ মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীগণ মনোজ্ঞ সাংসৃকতিক অনুষ্ঠান পরিবেশন করেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top