News Flash

  • Home
  • Uncategorized
  • তেতুইয়া ভিলেজে ২৫২টি পরিবারে গৃহ নির্মাণ করে দেওয়া হচ্ছে
Image

তেতুইয়া ভিলেজে ২৫২টি পরিবারে গৃহ নির্মাণ করে দেওয়া হচ্ছে

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ৮ই আগষ্ট৷৷ গঙ্গানগর ব্লকের তেতুইয়া ভিলেজ কমিটির উদ্যোগে সংশ্লিষ্ট এলাকার জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে চলতি অর্থবর্ষে বিভিন্ন প্রকল্পে উন্নয়ন কর্মসূচি রূপায়িতদ হচ্ছে৷ তারই ব্যায় হবে ১৩ লক্ষ ৯৭ হাজার ৪১৫ টাকা৷ এরফলে ভিলেজ এলাকার ২৫২টি পরিবারের যাতায়াতের সুবিধা হবে৷ এছাড়া, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ভিলেজ এলাকায় ৪৭টি গরিব পরিবারে গৃহ নির্মাণ করে দেওয়ার কাজ হাতে নেওয়া হয়েছে৷ এরমধ্যে ২৭টি পরিবারে গৃহ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে৷ বাকিগুলির কাজ এগিয়ে চলছে৷ প্রতিটি গৃহ নির্মাণে ব্যয় হবে ১ লক্ষ ৩০ হাজার টাকা৷ এদিকে, স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ), স্বচ্ছ ভারত কোষ ও এম জি এন রেগায় ভিলেজে ২৯৯টি পরিবারে বিজ্ঞানসম্মত শৌচালয় নির্মাণ করে দেওয়ার কাজ হাতে নেওয়া হয়েছে৷ ইতিমধ্যে ২০০টি শৌচালয় নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে৷ বাকিগুলির নির্মাণের কাজ চলছে৷ প্রতিটি শৌচালয় নির্মাণে ব্যয় হবে ১২ হাজার টাকা৷ সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর থেকে তেতুইয়া ভিলেজে ১২১ জনকে বিভিন্ন সামাজিক ভাতা প্রকল্পে ভাতা দ্যেয়া হচ্ছে বলেও সংশ্লিষ্ট ভিলেজ কার্যালয় থেকে জানানো হয়েছেও৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top