News Flash

  • Home
  • Uncategorized
  • টাকা হাতিয়ে পালাতে গিয়ে অসমের বদরপুরে ধৃত বিহারি শ্রমিক
Image

টাকা হাতিয়ে পালাতে গিয়ে অসমের বদরপুরে ধৃত বিহারি শ্রমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগষ্ট৷৷ অর্থ লোপাট করে বহিঃরাজ্যে পালিয়ে যাওয়ার সময় অসমের করিমগঞ্জ জেলার বদরপুর থেকে পুলিশ আটক করা হয়েছে এক বিহারি শ্রমিককে। ধৃত বিহারি শ্রমিকের নাম যোগেন্দ্র সিং। জানা গেছে, মহারাজগঞ্জ বাজারের এক ব্যবসায়ীর কাছ থেকে তিন লক্ষ ৭০ হাজার টাকা নিয়ে সে পালিয়ে যায়। মহারাজগঞ্জ বাজার পুলিশ ফাঁড়িতে তার বিরুদ্ধে মামলা করেন ব্যবসায়ী নান্টুকুমার পাল। মহারাজগঞ্জ পুলিশ ফাঁড়ির অধিকারিক জয়ন্ত দাস সঙ্গে-সঙ্গে বিষয়টি পূর্ব থানাকে অবগত করে। পূর্ব থানায় এ সংক্রান্ত এক মামলা রুজু করা হয়। মামলা নম্বর ১৪৮/১৮। ভারতীয় দণ্ডবিধির ৩৮০ ধারায় মামলা নিয়ে পুলিশ তদন্তে নামে। বুধবার সকালে তাকে আগরতলায় নিয়ে আসে পুলিশ। শেষ পর্যন্ত কয়েক ঘণ্টার মধ্যেই মহারাজগঞ্জ ফাঁড়ির বরবাবু জয়ন্ত দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রেলপথে গিয়ে অসমের বদরপুর রেল স্টেশন থেকে অভিযুক্ত যোগেন্দ্র সিংকে আটক করে বিহারী শ্রমিকের কাছ থেকে তিন লক্ষ ৭০ হাজার টাকা উদ্ধার করে। পুলিশের এই সাফল্যে মহারাজগঞ্জের ব্যবসায়ীরা খুশি। অনেক ব্যবসায়ী বলেন, পুলিশ চাইলে সব পারে, তা ফের একবার প্রমাণ হলো। বুধবার সকালে বিহারি শ্রমিককে পুলিশ আদালতে হাজির করে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top