News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর জেলার প্রথম সারির ড্রাগ মাফিয়া কিশোর নাথ গ্রেফতার
Image

উত্তর জেলার প্রথম সারির ড্রাগ মাফিয়া কিশোর নাথ গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগষ্ট৷৷রাজ্যকে নেশামুক্ত করতে মুখ্যমন্ত্রীর নির্দেশে দারুণ সাফল্য পাচ্ছে ত্রিপুরা পুলিশ। নেশা ও মাদকের বিরুদ্ধে পুলিশ লাগাতার অভিযানে ব্যাপক সাফল্য পাচ্ছে পুলিশ। প্রতিদিন রাজ্যে কোনও না-কোন জায়গায় ব্যাপক পরিমাণে গাঁজা ধ্বংস, নেশা ও মাদকদ্রব্য পাকড়াওয়ের খবর শোনা যাচ্ছে। মঙ্গলবার গভীর রাতে বড়সড় সাফল্য পেল পানিসাগর থানার পুলিশ। পুলিশ বুধবার জানিয়েছে, উত্তর জেলার প্রথমসারির ড্রাগ মাফিয়াকে মঙ্গলবার গভীর রাতে গ্রফতার করা হষ়েছে। ধৃত ড্রাগ মাফিয়ার নাম কিশোর নাথ (৩১)। বাড়ি পানিসাগর। জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে ড্রাগ মাফিয়া কিশোর নাথের বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেফতার করে পানিসাগর থানার পুলিশ। যদিও সে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। পুলিশ জানায়, ধৃত যুবকের কাছ থেকে দুই লক্ষ ৬৫ হাজার ভারতীয় টাকা এবং ২,৫০০ বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরেই সে ড্রাগ পাচার কারবারের সাথে যুক্ত ছিল বলে পুলিশ জানিয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top