News Flash

  • Home
  • Uncategorized
  • আধুনিক পদ্ধতিতে মানুষকে প্রাণী পালনে উৎসাহিত করছে সরকার ঃ উপমুখ্যমন্ত্রী
Image

আধুনিক পদ্ধতিতে মানুষকে প্রাণী পালনে উৎসাহিত করছে সরকার ঃ উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ, ৮ আগস্ট৷৷ বিশ্রামগঞ্জে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের নবনির্মিত উপ-অধিকর্তারত কার্যালয়ের আজ উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক সুভাষ চন্দ্র দাস, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রধান সচিব ড ভেঙ্কটেশ্বরালু, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা ড অসিত চক্রবর্তী প্রমুখ৷ উদ্বোধনী ভাষণে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, গ্রামীণ এলাকায় কৃষকদের আয় বাড়াতে প্রাণী প্রতিপালন করা অত্যন্ত জরুরি৷ কৃষকরা চাষাবাসের পাশাপাশি প্রাণী পালন করে বাড়তি উপার্জন করতে পারেন৷ তিনি বলেন, অত্যাধুনিক পদ্ধতিতে পশুপালন করে প্রাণী পালকরা লাভবান হতে পারেন৷ উপমুখ্যমন্ত্রী বলেন, সুবিধাভোগীদের হাতে গরু, ছাগল, শূকর সহ অন্যান্য পশু-পাখি তুলে দিয়েই কাজ শেষ হয় না৷ দপ্তরের কর্মী এবং সুবিধাভোগীদের মধ্যে সমন্বয় রাখতে হবে৷ তবেই দুধ, ডিম, মাংস ইত্যাদিতে রাজ্যের স্বয়ংসম্পূর্ণ হওয়া সম্ভব৷ তিনি বলেন, রাজ্য সরকার আধুনিক পদ্ধতিতে পশুপালনে মানুষকে উৎসাহিত করতে চাইছে৷ এই কাজে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বিরাট ভূমিকা নিতে হবে৷ উপমুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকার থেকে বর্তমান সরকারের চিন্তা-ভাবনা অন্যরকম৷
এই সরকার একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চাইছে৷ তিনি বলেন, যারা পিছিয়ে রয়েছে তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সরকার সচেষ্ট৷ প্রশাসনকে গরিবদের পাশে দাঁড়াতে হবে৷ জনগণকে সঙ্গে নিয়ে দপ্তরগুলিকে উন্নয়ন কর্মসূচি সফল করতে তিনি গুরুত্ব আরোপ করেন৷
অনুষ্ঠানে বিধায়ক সুভাষ চন্দ্র দাসও আলোচনা করেন৷ স্বাগত ভাষণ দেন দপ্তরের উপ-অধিকর্তা পরিমল দাস৷ অনুষ্ঠানে দপ্তরের পক্ষ থেকে জেলার ৭৯ জন উপজাতি সুবিধাভোগীর মধ্যে শূকর ছানা বিতরণ করা হয়৷ উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা সুবিধাভোগীদের হাতে শূকর ছানা তুলে দেন৷ অনুষ্ঠান শেষে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে প্রাণী পালকদের নিয়ে প্রাণী পালনের উপর প্রশিক্ষণ শিবির করা হয়৷ জেলার ১২০ জন প্রাণী পালক এতে উপস্থিত ছিলেন৷ দ্বিতল বিশিষ্ট নতুন এই ভবন নির্মাণ করতে ব্যয় হয়েছে ৪১ লক্ষ ৫০ হাজার টাকা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top