News Flash

  • Home
  • Uncategorized
  • অন্তসত্ত্বা হওয়া সত্বেও ব়্যাকেটের হাতছানি উপেক্ষা করতে পারলেন না সানিয়া
Image

অন্তসত্ত্বা হওয়া সত্বেও ব়্যাকেটের হাতছানি উপেক্ষা করতে পারলেন না সানিয়া

হায়দরাবাদ, ৯ আগস্ট (হি.স.) : সাত মাসের অন্তসত্ত্বা হওয়া সত্বেও কোর্ট ও ব়্যাকেটের হাতছানি উপেক্ষা করতে পারলেন না ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জা৷ অাগামী অক্টোবরে মা হতে চলেছেন সানিয়া৷ তা সত্বেও তাঁকে দেখা গেল টেনিস ব়্যাকেট হাতে কোর্টে বল মারতে৷ বোন আনম মির্জার সঙ্গে রীতিমত টেনিস খেললেন হায়দরাবাদি৷ এবার পূজোর সময় সানিয়া-শোয়েবের ঘরে আসতে চলেছে নতুন অতিথি৷ সাত মাসের অন্তসত্ত্বা বেশিরভাগ মহিলা যখন বিশ্রামে থাকেন, তখন ভারতীয় টেনিস সুন্দরী ব়্যাকেট হাতে কোর্টে নেমে পড়লেন৷
পাক ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে ২০১০ সালে বিয়ে হয় হায়দরাবাদি টেনিস সুন্দরীর৷ আট বছর পর মা হতে চলেছেন সানিয়া৷ হাঁটুর চোটের গত বছর থেকে কোর্ট থেকে সরে দাঁড়িয়েছেন সানিয়া৷ অন্তসত্ত্বা হওয়ার পর অবশ্য পুরোপুরি বিশ্রাম নেন ভারতীয় টেনিস তারকা৷ কয়েকদিন আগে সানিয়ার বোন আনাম তাঁদের দু’ বোনের টেনিস খেলার ভিডিও পোস্ট করেন৷ কোর্টের পাশে দাঁড়িয়ে দুই মেয়ের টেনিস খেলা দেখছিলেন বাবা ইমরান মির্জা৷ গত বছর হাঁটুর অস্ত্রোপচার হয় ছ’টি গ্র্যান্ড স্ল্যামের মালকিন সানিয়ার৷ ফলে তাঁর কেরিয়ার যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়ে৷ তবে এখনও দেশের হয়ে অলিম্পিকে পদক জেতার স্বপ্ন দেখেন সানিয়া৷ অাগামী ২০২০ টোকিও অলিম্পিকে দেশের হয়ে পদক জিততে চান হায়দরাবাদি টেনিস সুন্দরী৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top