News Flash

  • Home
  • Uncategorized
  • ভূমিকম্পে লণ্ডভণ্ড ইন্দোনেশিয়া, মৃতের সংখ্যা বেড়ে ১০৫
Image

ভূমিকম্পে লণ্ডভণ্ড ইন্দোনেশিয়া, মৃতের সংখ্যা বেড়ে ১০৫

জাকার্তা, ৭ আগস্ট (হি.স.): মৃত্যুমিছিল অব্যাহত| ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হল ১০৫| এছাড়াও ২৩৬ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন| জোর তত্পরতায় এখনও চলছে উদ্ধারকাজ| প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারে| সপ্তাহখানেক আগেই ৬.৪ তীব্রতার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল ইন্দোনেশিয়ার জনপ্রিয় লম্বক দ্বীপ| ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন অন্ততপক্ষে ১৭ জন| এছাড়াও বহু মানুষ আহত হন| ৬.৪ তীব্রতার ভূমিকম্পের আতঙ্ক এখনও কাটিয়ে উঠতে পারেননি লম্বক দ্বীপের মানুষজন, এই পরিস্থিতিতে গত রবিবার সন্ধ্যায় ৬.৯ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে পর্যটকদের মধ্যে জনপ্রিয় এই লম্বক দ্বীপ| শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুমিছিল অব্যাহত, এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০৫| ২৩৬ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, আহতদের মধ্যে বহু মানুষের শারীরিক অবস্থা আশঙ্কাজনক|

ইন্দোনেশিয়ার ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, স্থানীয় সময় অনুযায়ী রবিবার সন্ধ্যা ৬.৪৫ মিনিট নাগাদ ৬.৯ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে লম্বক আইল্যান্ড| ভূকম্পন অনুভূত হয় প্রতিবেশী দ্বীপ বালিতেও| শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি উত্তর লম্বকে, সেখানে ৭২ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে| প্রশাসন সূত্রের খবর, বহুতল ভেঙে ও ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে| ভূমিকম্পের ঝাঁকুনিতে ৩ হাজারেরও বেশি ঘর-বাড়ি ভেঙে পড়েছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top