News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহবধূকে বহিঃরাজ্যে নিয়ে যাবার চেষ্টা ব্যর্থ, ধৃত যুবক
Image

গৃহবধূকে বহিঃরাজ্যে নিয়ে যাবার চেষ্টা ব্যর্থ, ধৃত যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগষ্ট৷৷ জনৈক গৃহবধূকে বহিঃরাজ্যে নিয়ে যাওয়ার পরিকল্পনা বানচাল করে দিল অভয়নগর ফাঁড়ির পুলিশ৷ গৃহবধূ এবং এক যুবককে আটক করেছে পুলিশ৷ জানা গিয়েছে, যুবকটি মহিলাকে ফাঁদে ফেলে বহিঃরাজ্যে নিয়ে যাবার পরিকল্পনা করেছিল৷ আর সেই পরিকল্পনা মোতাবেক রবিবার তাদের রাজ্য ত্যাগ করার কথা ছিল৷ কিন্তু, পুলিশি তৎপরতায় তাদের পরিকল্পনা ভেস্তে যায়৷ মহিলাটি বিবাহিত৷ সেই যুবকও বিবাহিত, জানিয়েছে পুলিশ৷ তবে কী উদ্দেশ্যে মহিলাকে রাজ্যের বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল তা এখনও রহস্যাবৃত৷ কারণ যুবকটিকে এখনও গ্রেপ্তার করা যায়নি৷ যতক্ষণ না সেই যুবকটি গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই রহস্য উন্মোচিত হতে পারছে না৷ তবে জানা গেছে, পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে৷ স্থানীয় সূত্রে জানা গেছে, এটি লাভ জিহাদের মতো ঘটনা৷ ইতিপূর্বে বিমানবন্দর থেকে অনুরূপভাবে এক পুরুষ এবং মহিলাকে গ্রেপ্তার করা হয়েছিল৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top