News Flash

  • Home
  • Uncategorized
  • অঘোষিত জরুরী অবস্থার মতই পরিস্থিতি ত্রিপুরার ঃ মেধা পাটকর
Image

অঘোষিত জরুরী অবস্থার মতই পরিস্থিতি ত্রিপুরার ঃ মেধা পাটকর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট৷৷ অঘোষিত জরুরী অবস্থার মতই পরিস্থিতি হয়েছে ত্রিপুরার৷ বিজেপির শাসনে পাঁচ মাসেই রাজনৈতিক এবং

রবিবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন মেধা পাটকর৷ ছবি নিজস্ব৷

অর্থনৈতিকভাবে ভয়ঙ্করভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এই রাজ্য৷ ফলে, পাঁচ বছরে এই রাজ্যের আরো সর্বনাশ হওয়া নিশ্চিত, বিজেপির প্রতি উষ্মা প্রকাশ করে একথা বলেন সমাজসেবী মেধা পাটকর৷ মূলত, রাজ্যে নির্বাচনোত্তর পরিস্থিতি সরেজমিনে পরখ করে নেওয়ার জন্য মেধা পাটকর সহ সিপিএমের সাংসদ, প্রাক্তন সাংসদ এবং দলের অঙ্গ সংগঠনের নেতাকে নিয়ে এক সত্যানুসন্ধানি দল রাজ্য সফর শেষে রবিবার সাংবাদিক সম্মেলনে বিজেপিকে এভাবেই সমালোচনায় বিদ্ধ করেছে৷ তাঁদের মতে, রাজ্যে বিজেপির শাসন গণতন্ত্রকে ধবংস করে দিচ্ছে৷ তাই ওই দলের সদস্য বিহারের প্রাক্তন বিধায়ক রাজারাম সিংহের সাফ কথা, ভারত ৭০ বছরে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে৷ দেশের কোন অংশেই এই গণতন্ত্র ধবংস হতে দেব না৷

এদিন মেধা পাটকর রাজ্যের বিভিন্ন প্রান্ত সফরের বর্ণনা তুলে ধরেন৷ বহু মানুষ, ঘরবাড়ি, পার্টি অফিস আক্রান্ত হয়েছে বলে তিনি জানিয়েছেন৷ তাঁর কথায়, রাজ্যে নির্বাচনোত্তর মানুষের জীবন জীবিকায় কোন প্রভাব পড়েছে কিনা, তা দেখার জন্যই এসেছি৷ তাতে মনে হয়েছে, রাজ্যের অবস্থা ভয়াবহ রূপ ধারণ করেছে৷ তাঁর বক্তব্য, এরাজ্যে রাজনৈতিক অধিকার হননের চেষ্টা চলছে৷ শাসকদল এরাজ্যে কী বহুদলীয় গণতন্ত্র ধবংস করতে চাইছে, এমন প্রশ্ণও উঠেছে৷ তাঁর মতে, এমন দৃষ্টিভঙ্গি শুধু রাজ্য নয়, গোটা দেশের জন্য ভয়ঙ্কর৷ তাঁর কথায়, নতুন সরকার গঠনের পাঁচ মাসেই রাজ্যের পরিস্থিতি এমন হলে, পাঁচ বছরে কি হাল হবে, তা ভাবতে হবে৷ মেধা পাটকর উষ্মা প্রকাশ করে বলেন, এরাজ্যে অঘোষিত জরুরী অবস্থার মতোই পরিস্থিতি সৃষ্টি হয়েছে৷ ওই সত্যানুসন্ধানী দলের সদস্য বিহারের প্রাক্তন বিধায়ক রাজারাম সিং বলেন, গণধোলাইয়ের ঘটনা সারা দেশকে নাড়িয়ে দিয়েছে৷ কিন্তু, সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হল, কেবলমাত্র বিজেপি শাসিত রাজ্যগুলিতেই গণধোলাইয়ের ঘটনাগুলি ঘটেছে৷ তাঁর কটাক্ষ, বিজেপি গণধোলাইতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছে৷ তাই, এধরনের ঘটনায় বহু প্রাণহানী হয়েছে৷ তাঁর কথায়, বিজেপির শাসন গণতন্ত্রকে ধবংস করে দিচ্ছে৷ গোটা দেশের পাশাপাশি এরাজ্যেও একই হাল করেছে বিজেপি৷ তাঁর বক্তব্য, রাজ্যের ব্যথা গোটা দেশকে জানাব৷ ভারত ৭০ বছরে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে৷ দেশের কোন অংশেই এই গণতন্ত্রকে ধবংস হতে দেব না৷

দলের সদস্যরা আরো জানিয়েছেন, রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে সংসদে আলোচনা করা হবে৷ নির্বাচনোত্তর পরিস্থিতিতে এরাজ্যে মানুষের দুর্দশার বর্ণনা সংসদে তুলে ধরা হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top